× Banner
সর্বশেষ
অবশেষে অনশনরত যুবকের হাত ধরে ঘরে ফিরলো সেই তরুণী ধর্মের ভিত্তিতে বিভাজন নয়, বরং সকলের সম্মিলিত প্রচেষ্টায় উন্নয়ন নিশ্চিত করতে হবে -স্থানীয় সরকার মন্ত্রীর দেশের ৬৪ টি জেলায় ৬৪ টি তথ্য কমপ্লেক্স নির্মাণ করা হবে -তথ্যপ্রতিমন্ত্রী হাতিয়ায় নৌযোগাযোগ উন্নয়নে নতুন ফেরি সংযোজনসহ অবকাঠামো উন্নয়নের উদ্যোগ -নৌপরিবহন প্রতিমন্ত্রী দিনাজপুরে চড়ারহাট থেকে নওদাপাড়া পর্যন্ত পাকা সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করেন সমাজকল্যাণ মন্ত্রী ঠাকুরগাঁওয়ে পুরোহিতের বিরুদ্ধে মন্দিরের জমি দখলসহ নানা অভিযোগে সংবাদ সম্মেলন পাবলিক পরীক্ষা কিংবা নিয়োগ পরীক্ষায় নকল করলে শাস্তি হবে -শিক্ষা মন্ত্রী জেলেদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা সরকারের অগ্রাধিকার -মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের শরিয়তপুরের জাজিরায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে আহত ১৫ ইলিশ রক্ষায় সবাইকে সচেতন হতে হবে -এ্যানি 

বাগদাদি নাম বিপদজনক

admin
হালনাগাদ: রবিবার, ৩ জানুয়ারী, ২০১৬

আন্তর্জাতিক ডেস্ক: আবু বকর আল বাগদাদি। মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) প্রধান নেতা এবার টাইম ম্যাগাজিনের প্রভাবশালী ব্যক্তিদের তালিকায় দ্বিতীয় স্থানে আছেন। অবশ্য অনিষ্টকারী, খুনি ও ত্রাসের দিক থেকে তিনি এই প্রভাব বিস্তার করেছেন।

এমন ব্যক্তির নাম কারো নামের সঙ্গে মিলে গেলে ভাবার বিষয় তো আছেই। কিন্তু আবু বকর বা বাগদাদি নাম মুসলিম বিশ্বে হরহামেশা দেখা যায়। আর এ নিয়েই যত বিপত্তি। টুইটারও ভুল করে এই বিপত্তি ঘটিয়ে বসেছে।

আরব বসন্তের সমর্থক এক ব্যক্তির নাম আয়াদ আল-বাগদাদি। এই নামে তার টুইটার অ্যাকাউন্ট রয়েছে। ফলোয়ার সংখ্যা ৭০ হাজারের বেশি। তার অ্যাকাউন্টকে কেন্দ্র করে এ পর্যন্ত প্রায় ১০০ মিলিয়ন টুইট হয়েছে। কিন্তু সম্প্রতি হঠাৎ করে আয়াদ আল-বাগদাদির অ্যাকাউন্ট বন্ধ করে দেয় টুইটার কর্তৃপক্ষ।

এতে টুইটারের বিরুদ্ধে বেজায় চটেছেন আয়াদ। তার ভাষ্য, যেখানে আরব বিশ্বে নামের শেষে আল-বাগদাদি একটি সাধারণ বিষয়, সেখানে টুইটার এই ভুল কীভাবে কারতে পারে? অন্ধের মতো টুইটার এমনটি করবে, আর তা মেনে নিতে হবে, তা হতে পারে না। অবশ্য টুইটার কয়েক ঘণ্টা পরে আয়াদের অ্যাকাউন্ট আবার খুলে দেয়।

এর আগেও সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুক ও টুইটারে জঙ্গি বা সন্ত্রাসীদের নামের সঙ্গে মিল থাকায় বেশ কিছু অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়। আয়াদের বক্তব্য হলো- অ্যাকাউন্ট ব্যবহারকারীর সঙ্গে যোগাযোগ না করে এমন সিদ্ধান্ত নেওয়া অন্যায়।

তথ্যসূত্র : টাইমস অব ইন্ডিয়া অনলাইন।


এ ক্যটাগরির আরো খবর..