আব্দুল আউয়াল, জেলা প্রতিনিধি, ঠাকুরগাঁও: ঠাকুরগাওয়ের পীরগঞ্জে বিয়ের প্রলোভনে দৈহিক সম্পর্ক গড়ে তোলে এক বাক প্রতিবন্ধীকে ৪ মাসে অন্তঃসত্তা বানিয়ে বিয়ে করতে টালবাহনা করার অভিযোগে উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত অভিযোগ দায়ের করে ভুক্তভোগী পরিবার।নির্বাহী অফিসার বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের নিদের্শনা দেন পীরগঞ্জ থানাকে। পীরগ্ঞ্জ থানা আবার দায়িত্ব দেন একজন এসআইকে।
থানা সুত্রে জানা যায়, তাদের কাছে অভিযোগকারীর কোন লিখিত অভিযোগ আসেনি। বিষয়টি ৬নং ইউপি চেয়ারম্যান মোক্তারুল ইসলাম স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা চালাচ্ছে।এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান মোক্তারুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, বিষয়টি আমার এখতিয়ারের বাইরে চলে গেছে। বর্তমানে ইউএনও মহোদয়ের কাছে লিখিত অভিযোগ জানানো হয়েছে এবং তিনি পীরগঞ্জ থানাকে বিষয়টি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশনা দেন। কিন্তু বর্তমানে ভুক্তভোগী পরিবার এখনো বিচারের কোন কুল-কিনারা পাচ্ছে না।
উল্লেখ্য, পীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের দপ্তরে দায়ের করা অভিযোগ ও এলাকাবাসি জানান, পীরগঞ্জ উপজেলার উত্তর ভেলাতৈড় গ্রামের বুধু মোহাম্মদের ২৭ বছর বয়সী বাক প্রতিবন্ধী কন্যাকে বিয়ের প্রলোভন দেখিয়ে দৈহিক সম্পর্ক গড়ে তোলে একই এলাকার মৃত তজিবউদীন এর ছেলে দবিরুল ইসলাম(৩২)। এতে ঐ প্রতিবন্ধী অন্তঃসত্তা হয়ে পড়লে বিষয়টি ফাস হয়ে যায়। পরে ধর্ষক ওই প্রতিবন্ধীকে বিয়ে না করে টালবাহনা করতে থাকে। এ নিয়ে গত ১০ অক্টোবর স্থানীয় ভাবে এক শালিস বৈঠক বসে। এতে ইউপি সদস্য মোক্তারুল ইসলাম ধর্ষক দবিরুলকে ২ লাখ ৭০ হাজার টাকা জরিমানা করেন। কিন্তু এতে ঐ প্রতিবন্ধীর পরিবার রাজি হয়নি। তারা বিয়ের দাবি জানায়।
এক পর্যায়ে অমিমাংশিত অবস্থায় শেষ হয় বৈঠক। পরে ২০ অক্টোবর প্রতিবন্ধীর পিতা উপজেলা নির্বাহী অফিসারের নিকট লিখিত আবেদন করেন, যার স্বারক নং ১৪২০। প্রতিবন্ধীর পিতা জানায়, টাল বাহনা করতে করতে তার অসহায় কন্যা এখন ৪ মাসের অন্তঃসত্তা। এখন এ মেয়েটাকে নিয়ে কি করি !
এ ব্যাপারে পীরগঞ্জ থানার ওসি(তদন্ত) ওয়াহেদ আলীর সাথে কথা বললে তিনি আশ্বস্ত করে জানান, আগামী রোববারের মধ্যে প্রয়োজনী ব্যবস্থা গ্রহণ করা হবে।বিষয়টি এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এলাকাবাসী এর সুষ্ঠ বিচার দাবী করেন।