× Banner
সর্বশেষ
“ভূমি সেবা কোনো ঐচ্ছিক বিষয় নয়, এটি একটি মনস্তাত্ত্বিক বিষয়” – ভূমি প্রতিমন্ত্রী যুবদল নেতাদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে শার্শায় মানববন্ধন জাতিসংঘ শান্তিরক্ষাকে নৈতিক দায়িত্ব মনে করে বাংলাদেশ – পররাষ্ট্র প্রতিমন্ত্রী ICESCO আয়োজিত মন্ত্রীদের উচ্চ-পর্যায়ের সংলাপে শিক্ষামন্ত্রীর অংশগ্রহণ উর্দুভাষী জনগোষ্ঠীর নাগরিক সুবিধা ও স্থায়ী আবাসনের দাবি নিয়ে কাজ করবে সরকার – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমসহ কৃষিপণ্য রপ্তানির সকল বাঁধা দূর করা হবে – কৃষিমন্ত্রী রামিসা হত্যা ও ধর্ষণ মামলার চার্জশিট সংক্ষিপ্ত সময়ের মধ্যে দাখিলের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর মান্দায় প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার ও কর্নার বিতরণ ডিজিটাল সেবায় প্রতিবন্ধী ব্যক্তিদের প্রবেশাধিকার নিশ্চিত করা আমাদের অগ্রাধিকার – ফকির মাহবুব আনাম পাইকগাছায় কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন করেন এমপি আবুল কালাম আজাদ

পিআইডি

বাউলদের ওপর হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারে নির্দেশ

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫
দেশে ফ্যাসিজম

দেশের কয়েকটি স্থানে বাউলদের ওপর হামলার ঘটনায় জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তারে নির্দেশ দেয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকের সিদ্ধান্ত জানাতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

সংবাদ সম্মেলনে এক সাংবাদিক জানতে চান উপদেষ্টা পরিষদের বৈঠকে নির্দিষ্ট আলোচ্যসূচির বাইরে বাউল ও ধর্মীয় সম্প্রদায়ের মধ্যে সাম্প্রতিক উত্তেজনা, আসন্ন নির্বাচন বা নির্বাচন করতে আগ্রহী উপদেষ্টাদের সম্ভাব্য পদত্যাগ নিয়ে কোনো আলোচনা হয়েছে কি না।

জবাবে প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, ‘বৈঠকে নির্বাচন বা বাউল ইস্যু নিয়ে কোনো আলোচনা হয়নি। তবে যেটুকু আমি জানি যারা বাউলদের ওপর হামলা করেছেন, তাদের খুব দ্রুত গ্রেপ্তার করার নির্দেশ দেয়া হয়েছে। সে অনুযায়ী মানিকগঞ্জের পুলিশ কাজ করছে। অন্যান্য জায়গায়ও পুলিশ সাঁড়াশি অভিযান চালাচ্ছে। সাংবাদিকেরা দ্রুতই এর ফলাফল জানতে পারবেন।’

এর আগে ১৯ নভেম্বর মাদারীপুরে পালাগানের আসরে ধর্ম অবমাননার অভিযোগে বাউলশিল্পী আবুল সরকারকে আটক করে পুলিশ। তার মুক্তির দাবিতে ২৩ নভেম্বর মানিকগঞ্জে মানববন্ধনের জন্য সমবেত হওয়া বাউলদের ওপর ‘মানিকগঞ্জ জেলার সর্বস্তরের আলেম-ওলামা ও তৌহিদি জনতা’ ব্যানারে থাকা একটি দল হামলা চালায়।

আবুল সরকারের গ্রেপ্তার ও বাউলদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় কর্মসূচি পালন করা হচ্ছে। এর মধ্যে গতকাল ঠাকুরগাঁওয়ে মানববন্ধনের প্রস্তুতিকালে আবারও ‘তৌহিদি জনতা’ ব্যানারধারীরা বাউলদের ওপর হামলা করে।

বাউলদের ওপর হামলাকারীদের গ্রেপ্তার এবং আবুল সরকারকে মুক্তি দেয়ার দাবি জানিয়েছে বিভিন্ন রাজনৈতিক দল, মানবাধিকার সংগঠন ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনগুলো।


এ ক্যটাগরির আরো খবর..