বাইডেন-মোদির ফোনালাপে বাংলাদেশী হিন্দুদের নিরাপত্তা নিশ্চিতে আলোচনা

বাইডেন-মোদির ফোনালাপে বাংলাদেশী হিন্দুদের নিরাপত্তা নিশ্চিতে আলোচনা
বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে কথা বলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এ সময় বাংলাদেশে দ্রুত স্বাভাবিক অবস্থা ফিরে আসার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেছেন দুই নেতা। মোদি ও বাইডেন বাংলাদেশ প্রসঙ্গে আঞ্চলিক ও বৈশ্বিক বিভিন্ন ইস্যুতে বিস্তারিত মতবিনিময় করেন। হিন্দুদের নিরাপত্তা

ভারতের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ‘বাইডেনের উদ্যোগে ফোনালাপে দুই নেতা বাংলাদেশের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং আইন-শৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠা এবং বাংলাদেশে সংখ্যালঘু – বিশেষত সনাতন ধর্মাবলম্বীদের নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।’

এ বিষয়ে সোমবার রাতে নিজের এক্স হ্যান্ডলে পোস্ট করেছেন নরেন্দ্র মোদি। সেখানে লিখেছেন, আজ মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে ফোনালাপ হয়েছে। এ সময় ইউক্রেন পরিস্থিতিসহ আঞ্চলিক ও বৈশ্বিক নানা বিষয়ে মতবিনিময় করেছি।

নরেন্দ্র মোদি লিখেছেন, বাংলাদেশ পরিস্থিতি নিয়েও আমরা আলোচনা করেছি। দেশটিতে দ্রুত স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছি। পাশাপাশি বাংলাদেশের সংখ্যালঘু, বিশেষ করে হিন্দুদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে আলোচনা হয়েছে।

শেখ হাসিনার পদত্যাগের পরে বাংলাদেশ ইস্যুতে এই প্রথম পরস্পরের সঙ্গে কথা বললেন মোদি ও বাইডেন। উল্লেখ্য, সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে শুরু হওয়া শিক্ষার্থীদের আন্দোলন গণঅভ্যুত্থানে রূপ নেওয়ায় গত ৫ আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে আশ্রয় নেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
সংবাদ প্রতিনিধি

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।