বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার-২০২০ পেলেন অপরেশ বন্দ্যোপাধ্যায়

বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার-২০২০ পেলেন অপরেশ বন্দ্যোপাধ্যায়
বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার- ২০২০ ঘোষণা করা হয়েছে। এ বছর বিজ্ঞান/কল্পবিজ্ঞানে অপরেশ বন্দোপাধ্যায়সহ মোট ১০ জনের নাম ঘোষণা হয়েছে। বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে পুরস্কার তুলে দেবেন প্রধানমন্ত্রী।

আজ ২৫ জানুয়ারি সোমবার বিকেল ৪টায় বাংলা একাডেমির শহীদ মুনীর চৌধুরী সভাকক্ষে সংবাদ সম্মেলনে একাডেমির মহাপরিচালক হাবীবুল্লাহ সিরাজী বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২০ ঘোষণা করেন।

বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার কমিটি রবিবার এক সভায় পুরস্কার প্রাপ্তদের মনোনয়ন দেয়। সভায় সভাপতিত্ব করেন বাংলা একাডেমির মহাপরিচালক ও পুরস্কার কমিটির সভাপতি কবি হাবীবুল্লাহ সিরাজী।

বাঙলা একাডেমি

বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২০ প্রাপ্তরা হলেন-
১. কবিতা- মুহাম্মদ সামাদ
২. কথাসাহিত্য- ইমতিয়ার শামীম
৩. প্রবন্ধ/গবেষণা- বেগম আকতার কামাল
৪. অনুবাদ- সুরেশরঞ্জন বসাক
৫. নাটক- রবিউল আলম
৬. শিশুসাহিত্য- আনজীর লিটন
৭. মুক্তিযুদ্ধভিত্তিক গবেষণা- সাহিদা বেগম
৮. বিজ্ঞান/কল্পবিজ্ঞান- অপরেশ বন্দ্যোপাধ্যায়
৯. আত্মজীবনী/স্মৃতিকথা/ভ্রমণকাহিনী- ফেরদৌসী মজুমদার
১০. ফোকলোর- মুহাম্মদ হাবিবুল্লা পাঠান

সংবাদ সম্মেলনে হাবীবুল্লাহ সিরাজী বলেন, বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরাসরি অথবা ভার্চুয়ালি যুক্ত হয়ে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবেন। এ পুরস্কারের অর্থমূল্য তিন লাখ টাকা।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।