বাংলা একাডেমির সভাপতি হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. রফিকুল ইসলাম

বাংলা একাডেমির সভাপতি হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. রফিকুল ইসলাম

স্বাধীনতা ও একুশে পদকপ্রাপ্ত গবেষক অধ্যাপক ড. রফিকুল ইসলাম বাংলা একাডেমির সভাপতি হিসেবে নিয়োগ পেয়েছেন।

আজ মঙ্গলবার (১৮ মে) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে তাকে তিন বছরের জন্য নিয়োগ দিয়ে আদেশ জারি করা হয়েছে।

‘বাংলা একাডেমি আইন, ২০১৩’ এর ধারা-৬ (১) অনুযায়ী রফিকুল ইসলাম এ নিয়োগ পেয়েছেন। যোগদানের তারিখ থেকে এ নিয়োগ কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

গত ১৪ এপ্রিল বাংলা একাডেমির সভাপতি বিশিষ্ট ফোকলোরবিদ অধ্যাপক শামসুজ্জামান খান করোনা আক্রান্ত হয়ে মারা যান। তার স্থলাভিষিক্ত হলেন রফিকুল ইসলাম।

 

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Dutta
লেখক / প্রতিবেদক

Dutta

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।