ঔপনিবেশিক আইন দিয়ে স্বাধীন বাংলাদেশে নিপিড়নের শিকার আরেকজন প্রথম আলোর জ্যেষ্ঠ সাংবাদিক রোজিনা ইসলাম। এই প্রতিথযশা সাংবাদিকের অনুসন্ধানী সাংবাদিকতায় সচিবালয়ে লুকায়িত দুর্নীতির ভয়াবহ তথ্য পত্রিকার মাধ্যমে প্রকাশ পাওয়ায় জনগণ উদ্বীগ্ন। রাষ্ট্রীয় ক্ষমতা ব্যবহার করে আমলাতন্ত্র কিভাবে জনগণের অত্যাবশ্যক বিষয় নিয়ে অসদাচরণ ও দুর্নীতি করছে তা জনসম্মুখে আবারও প্রকাশ পেল। যৌথ বিবৃতিতে জানান ভাসানী অনুসারী পরিষদের চেয়ারম্যান ডা. জাফরুল্লাহ চৌধুরী এবং মহাসচিব শেখ রফিকুল ইসলাম বাবলু।
সচিবালয়ের অভ্যান্তরে সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্থা ও বানোয়াট মামলায় আটক করায় নেতৃবৃন্দ তীব্র নিন্দা জ্ঞাপন করেন এবং অনতিবিলম্বে রোজিনা ইসলামকে মুক্তিদানের দাবি জানান। নেতৃবৃন্দ স্বাস্থ্য মন্ত্রণালয়ের অভ্যান্তরে যে অনিয়ম ও দুর্নীতি চলছে তা তদন্তের জন্য রাষ্ট্রীয় সর্বোচ্চ কর্তৃপক্ষকে তড়িৎ উদ্যোগ গ্রহণ করার দাবি জানান।




