× Banner
সর্বশেষ
আজ ২৯ আষাঢ় মঙ্গলবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৪ জুলাই মঙ্গলবারের পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে এলডিসির টেকসই উন্নয়নে সহজশর্তে ও স্বল্পসুদে অর্থায়ন ও বৈশ্বিক আর্থিক সংস্কারের আহ্বান ড. তিতুমীরের ইজতেমা ময়দানে ধর্মভিত্তিক বিশৃঙ্খলার নেপথ্যে বিপিসি চেয়ারম্যান! ঢাকায় চীনা দূতাবাসে সিপিসি’র ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত শ্যামনগরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ ট্যালেন্টপুল ৫৬ ও সাধারণ বৃত্তি ১০৫ নবম ওআইসি মিনিস্ট্রিয়াল সম্মেলনে যোগদান করেছে বাংলাদেশ আসুন মিলেমিশে দেশের জন্য কাজ করি – প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফিরলে আত্মসমর্পণ করে জেলে যেতে হবে – পররাষ্ট্র প্রতিমন্ত্রী কোটালীপাড়ায় মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

ডেস্ক

বাংলালিংকের অরেঞ্জ ক্লাব সদস্যদের জন্য হলিডে ইন ঢাকায় বিশেষ ছাড়

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৫
হলিডে ইন ঢাকায় বিশেষ ছাড়

গ্রাহকদের চাহিদা ও তাদের জীবনযাত্রার মানোন্নয়কে গুরুত্ব দিয়ে বিবেচনা করে বাংলালিংক। এক্ষেত্রে নিজেদের ধারাবাহিক প্রচেষ্টার অংশ হিসেবে, অপারেটরটি এর গ্রাহকদের অভিজ্ঞতা সমৃদ্ধ করতে বিভিন্ন অফার নিয়ে আসে। তারই ধারাবাহিকতায়, এবার হলিডে ইন ঢাকার সাথে অংশীদারিত্ব করেছে বাংলালিংক। এ অংশীদারিত্বের আওতায়, বাংলালিংকের লয়্যালটি প্রোগ্রাম ‘অরেঞ্জ ক্লাব’ -এর সদস্যরা হলিডে ইন-এর সকল ফুড ও বেভারেজ আউটলেটে ২০ শতাংশ বিশেষ ছাড় উপভোগ করবেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলালিংকের লয়্যালটি প্রোগ্রামের সিনিয়র ম্যানেজার জাইন জামান, প্রতিষ্ঠানটির লয়্যালটি পার্টনারশিপ ম্যানেজার শাহাদাত এইচ মজুমদার, হলিডে ইন ঢাকা সিটি সেন্টারের অপারেশনস ডিরেক্টর শহিদুস সাদেক তালুকদার, এর ফাইন্যান্স ও বিজনেস সাপোর্ট ডিরেক্টর মোহাম্মদ তানভীর আহমেদ, মার্কেটিং ও কমিউনিকেশন ম্যানেজার মঞ্জুফা মাসুদ চৌধুরী এবং মার্কেটিং এক্সিকিউটিভ সানওয়াজ আবদুল্লাহ।

এ অংশীদারিত্ব নিয়ে বাংলালিংকের মার্কেটিং অপারেশনস ডিরেক্টর মেহেদী আল আমিন বলেন, “গ্রাহক-কেন্দ্রিক ডিজিটাল অপারেটর হিসেবে আমরা সবসময় অরেঞ্জ ক্লাব সদস্যদের সেবা প্রদানে নতুন মাত্রা যুক্ত করতে ও তাদের জন্য নানা সুযোগ তৈরিতে প্রতিশ্রুতিবদ্ধ। এ অংশীদারিত্বের মাধ্যমে, আমাদের অরেঞ্জ ক্লাব সদস্যরা এখন বিশেষ ছাড়ে হলিডে ইন -এর দারুণ সব ফুড ও বেভারেজ পণ্য উপভোগ করবেন। এ অংশীদারিত্ব উভয় প্রতিষ্ঠানের জন্যই একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।”

হলিডে ইন ঢাকা সিটি সেন্টারের অপারেশনস ডিরেক্টর শহিদুস সাদেক তালুকদার বলেন, “হলিডে ইন আভিজাত্য ও স্বাচ্ছন্দ্যের অপূর্ব সমন্বয়, যা আমাদের অতিথিদের জন্য অনন্য অভিজ্ঞতা নিশ্চিত করে। বাংলালিংকের সাথে অংশীদারিত্ব করতে পেরে আমরা আনন্দিত। এর ফলে, অরেঞ্জ ক্লাব সদস্যরা বিশেষ সুবিধা পাবেন। এখন তারা আমাদের সুস্বাদু ফুড ও বেভারেজ পণ্য বিশেষ ছাড়ে উপভোগ করতে পারবেন।”


এ ক্যটাগরির আরো খবর..