× Banner
সর্বশেষ
শার্শা থানা পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী আটক বাংলাদেশ ও নেপালের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক অত্যন্ত নিবিড় – সংস্কৃতি বিষয়ক মন্ত্রী রাষ্ট্রপতি জেলা প্রশাসকদের বলেন – মাঠ প্রশাসনে স্বচ্ছতা, জবাবদিহিতা ও পেশাদারিত্ব প্রতিষ্ঠায় নেতৃত্ব দেবেন পরীক্ষা গ্রহণের জন্য প্রতি উপজেলায় আলাদা পরীক্ষাকেন্দ্র হবে – শিক্ষামন্ত্রী শপথ গ্রহণ করলেন সংরক্ষিত নারী আসনের ৪৯ এমপি দেশে হামের টিকা পেয়েছে ৮১ শতাংশ শিশু – স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক চলছে ভোজ্যতেলের সরবরাহ পরিস্থিতি স্বাভাবিকের পথে – বাণিজ্যমন্ত্রী বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর সাথে বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূতের সাক্ষাৎ জামায়াত নেতাদের সঙ্গে তুরস্কের হুদা পার্টির ভাইস চেয়ারম্যানের সাক্ষাৎ

নিউজ ডেস্ক

বাংলাদেশ ১.১ মিলিয়ন রোহিঙ্গা বোঝা কতদিন বহন করবে -প্রধানমন্ত্রী

Brinda Chowdhury
হালনাগাদ: সোমবার, ২০ জুন, ২০২২
প্রধানমন্ত্রী ও লিলি নিকোলাস

বাংলাদেশে ১ দশমিক ১ মিলিয়ন রোহিঙ্গা দীর্ঘদিনের সমস্যা। রোহিঙ্গারা বাংলাদেশে সামাজিক সমস্যা সৃষ্টি করছে। তাদের অনেকে মাদক-নারী পাচারের সঙ্গে জড়িত। এত বড় বোঝা বাংলাদেশ কতদিন বহন করবে। বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার (১৯ জুন) জাতীয় সংসদ ভবন কার্যালয়ে বাংলাদেশে নবনিযুক্ত কানাডিয়ান হাইকমিশনার লিলি নিকোলাস (Lilly Nicholls) কে সৌজন্য সাক্ষাত প্রদানকালে প্রধানমন্ত্রী এ কথা বলেন। পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফ করেন।

প্রধানমন্ত্রী বলেন,বাংলাদেশ সরকার ভাষানচরে ১ লাখের বেশি রোহিঙ্গাকে সাময়িক আশ্রয় দিচ্ছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, সেখানে তারা অধিকতর ভালো আশ্রয় পাবে।

কানাডিয়ান হাইকমিশনার বলেন, কানাডা বাংলাদেশকে সব সময় সহায়তা করবে। তার দেশ রোহিঙ্গাদের সহায়তায় অতিরিক্ত একটি তহবিল সৃষ্টি করছে।

বাংলাদেশের সঙ্গে কূটনীতিক সম্পর্কের ৫০ বছর উদযাপনে সন্তোষ প্রকাশ করেন রাষ্ট্রদূত। বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী এবং জাতির পিতা বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর প্রশংসা করেন তিনি।

এসময় তারা রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বিষয়ে আলোচনা করেন এবং যুদ্ধ সব সময় জনগণের ভোগান্তির কারণ এ বিষয়ে একমত হন।

বাংলাদেশে দারিদ্র হ্রাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশংসা করেন রাষ্ট্রদূত। দুই জনেই বলেন, দুই দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্য আরও বৃদ্ধি করা যেতে পারে। কানাডা থেকে আরও বাণিজ্য ও বিনিয়োগ পাওয়ার প্রত্যাশা করেন প্রধানমন্ত্রী।

নবনিযুক্ত রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়ে দায়িত্বপালনকালে সব ধরনের সহায়তার আশ্বাস দেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী বলেন, স্বাধীনতা যুদ্ধ থেকে কানাডা বাংলাদেশকে সহায়তা করে আসছে। কানাডার সঙ্গে আমাদের বিশেষ সম্পর্ক রয়েছে।

অনুদান হিসেবে কোভিড-১৯ ভ্যাকসিন এবং সরঞ্জাম দেওয়ায় কানাডার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন শেখ হাসিনা।

এ সময় উপস্থিত ছিলেন অ্যাম্বাসেডর অ্যাট লার্জ এম জিয়াউদ্দিন, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস প্রমুখ।


এ ক্যটাগরির আরো খবর..