× Banner
সর্বশেষ
স্বাধীনতা দিবসের শিক্ষা নিয়ে দেশের কল্যাণে আত্মনিয়োগ করার আহবান প্রধানমন্ত্রীর স্বাধীনতার অপূর্ণ স্বপ্নগুলো পূরণ করতে হবে -রাষ্ট্রপতি কৃষিমন্ত্রীর সাথে রাশিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত ও পুলিশ সংস্কারে সুইজারল্যান্ডের সহযোগিতার আশ্বাস সম্প্রীতির বন্ধনে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার আহ্বান পার্বত্যমন্ত্রীর মোরেলগঞ্জ লতিফিয়া কামিল মাদ্রাসায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালন স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন আজ ২৫ মার্চ বুধবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৫ মার্চ বুধবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ২৫ মার্চ কলঙ্কিত ও নৃশংসতম গণহত্যার দিন -প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক

বাংলাদেশ সরকারের চলমান অগ্রগতি কার্যক্রমের ভূয়সী প্রশংসা ইউএসটিডিএ ডিরেক্টর

Brinda Chowdhury
হালনাগাদ: বুধবার, ৩ আগস্ট, ২০২২
ইউএসটিডিএ ডিরেক্টর

বাংলাদেশ সরকারের চলমান অগ্রগতি কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেছেন ইউএস ট্রেড এন্ড ডেভেলপমেন্ট এজেন্সির (ইউএসটিডিএ) ডিরেক্টর এনো এবাং (ENOH EBONG)। বাংলাদেশের অভ্যন্তরীণ নৌপরিবহণ খাতে অব্যাহত অগ্রগতিতে আমেরিকা সরকারের সহযোগিতার কথা তিনি  পুনর্ব্যক্ত করেন।

ইউএসটিডিএ’র ডিরেক্টর সোমবার ওয়াশিংটন ডিসির সদর দফতরে সফররত নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীর সাথে এক বৈঠকে এসব কথা বলেন।

নৌপরিবহণ প্রতিমন্ত্রী বাংলাদেশের অগ্রগতিতে আমেরিকা সরকারের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা  প্রকাশ করেন। তাঁরা ধন্যবাদ জানানোর পাশাপাশি একে অপরের  মাঝে শুভেচ্ছা স্মারক বিনিময় করেন।

এ সময় বাংলাদেশ প্রতিনিধি দলের সদস্য বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহণ কর্তৃপক্ষের চেয়ারম্যান কমডোর গোলাম সাদেকসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

প্রতিমন্ত্রী ইউএসটিডিএ’র আমন্ত্রণে এবং ইউএসটিডিএ আয়োজিত ‘বাংলাদেশ ইনল্যান্ড ওয়াটারওয়েজ ম্যানেজমেন্ট রিভার্স ট্রেড মিশনে’ অংশ নিতে ইউএস সফর করছেন।


এ ক্যটাগরির আরো খবর..