বাংলাদেশ সফরের নিখুঁত আয়োজনের জন্য বাংলাদেশকে ধন্যবাদ জানালেন নরেন্দ্র মোদি

বাংলাদেশ সফরের নিখুঁত আয়োজনের জন্য বাংলাদেশকে ধন্যবাদ জানালেন নরেন্দ্র মোদি

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও বাংলাদেশের সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে বাংলাদেশ সফরকালে নিখুঁত ও চমৎকার আয়োজনের জন্য বাংলাদেশ সরকার ও পররাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

সম্প্রতি এক ধন্যবাদপত্রে নরেন্দ্র মোদি উল্লেখ করেন যে, সফরকালে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সাথে তাঁর আলোচনা ও মত বিনিময়ে তিনি আনন্দিত। অত্যন্ত আকর্ষণীয়ভাবে গত ২৬ মার্চ স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী আয়োজনের জন্য বাংলাদেশ সরকারকে অভিনন্দন জানান ভারতের প্রধানমন্ত্রী।

উল্লেখ্য, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গত ২৬ ও ২৭ মার্চ বাংলাদেশ সফর করেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Brinda Chowdhury
সংবাদ প্রতিনিধি

Brinda Chowdhury

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।