× Banner
সর্বশেষ
নবীগঞ্জে গোবিন্দ জিউড় আখড়ায় গীতাস্কুলে বাংলা নববর্ষ পালন ঠাকুরগাঁওয়ে পোল্ট্রি ফার্মে বিষ প্রয়োগ, তিন হাজার মুরগীর মৃত্যু বর্তমানে দেশের কোথাও জননিরাপত্তার নিশ্চয়তা নেই, দেশজুড়ে চলছে ‘মবের সংস্কৃতি’- সংসদে রুমিন ফারহানা সংসদে যাচ্ছেন এনসিপির মনিরা শারমিন ও মাহমুদা আলম মালদ্বীপে গুরুতর অসুস্থ প্রবাসীর হাতে দেশে ফেরার টিকিট তুলে দিলেন হাইকমিশনার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউরোপিয়ান কমিশনারের সাক্ষাৎ শার্শায় প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমনকে ঘিরে স্বেচ্ছাসেবক দলের প্রস্তুতি সভা বিতর্কে বিএনপির মনোনীত নারী প্রার্থী মতুয়া সুবর্ণা ঠাকুর মুক্তিযুদ্ধ জাদুঘর পরিদর্শন করলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আইবিসিসিআই-এর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের মতবিনিময়মূলক অধিবেশন

দেবাশীষ মুখার্জী : কূটনৈতিক প্রতিবেদক

বাংলাদেশ সঙ্গে ক্রিকেট ম্যাচের বিরোধিতা করে গোয়ালিয়রে হিন্দু মহাসভার ধর্মঘট

Kishori
হালনাগাদ: বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৪
বাংলাদেশ সঙ্গে ক্রিকেট ম্যাচের বিরোধিতা করে গোয়ালিয়রে হিন্দু মহাসভার ধর্মঘট

বাংলাদেশে রাজনৈতিক পালাবদলের পর হিন্দু ধর্মাবলম্বী মানুষ ও তাদের বাড়ি-ঘরে হামলার প্রতিবাদ জানিয়ে আসছে ভারতের হিন্দু জাতীয়তাবাদী রাজনৈতিক দল অখিল ভারত হিন্দু মহাসভা। যার জেরে বাংলাদেশের ভারত সফরের বেশ কয়েকটি ম্যাচে হামলার হুমকি দেওয়া হয়েছিল। এবার দুই দলের প্রথম টি-টোয়েন্টি ম্যাচের দিন ‘গোয়ালিয়র বনধ’ তথা কঠোর কর্মসূচির ডাক দিয়েছে হিন্দু মহাসভা। যদিও হিন্দু মহাসভার হুমকি আমলে নেয়নি ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ভেন্যু ঘিরে নিরাপত্তা জোরদার করেছে ভারতীয় পুলিশ।

টেস্ট সিরিজের পর ৬ অক্টোবর ভারতের গোয়ালিয়রে সিরিজের প্রথম টি-২০ সিরিজ খেলবে বাংলাদেশ ক্রিকেট দল। ওই ম্যাচের বিরুদ্ধে অবস্থান নিয়েছে ভারতের হিন্দু মহাসভা। যে কারণে ৬ অক্টোবর গোয়ালিয়রে বনধ বা ধর্মঘট ডেকেছে তারা। হিন্দু মহাসভার সহ-সভাপতি জয়বীর ভরদ্বাজ দাবি করেছেন, বাংলাদেশের হিন্দুদের ওপর ‘সন্ত্রাসী’ হামলা করা হয়েছে। যে কারণে বাংলাদেশ সঙ্গে ভারতের ক্রিকেট খেলার অধিকার নেই। ধর্মঘট পালন করা হলেও নিত্য প্রয়োজনের ওপর কোন নিষেধাজ্ঞা থাকবে না বলে জানানো হয়েছে।

২৭ সেপ্টেম্বর কানপুরে সিরিজের দ্বিতীয় টেস্ট খেলবে বাংলাদেশ। ওই ম্যাচ ঘিরে কানপুরেও কর্মসূচি ঘোষণা করেছে সংগঠনটি। সিরিজের সূচি ঘোষণার পরই কানপুর টেস্ট নিয়ে হুমকিও দিয়ে আসছিল ভারতের হিন্দুত্ববাদী সংগঠনটি। ম্যাচের দিন তারা স্টেডিয়ামের সামনের রাস্তায় অবস্থান নেওয়ার হুমকি দিয়েছে।  কড়া নিরাপত্তা ব‍্যবস্থার কথা জানিয়েছেন এসিপি হরিশ চান্দার। কানপুরের এসিপি বলেছেন, ‘আমরা নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনা করছি। যেন কোনো বাধা পেতে না হয়।

উল্লেখ্য, গত ৫ আগস্ট শেখ হাসিনা গণঅভ্যুত্থানের মুখে পড়ে দেশ ছেড়ে ভারতে যান। শেখ হাসিনা দেশত্যাগের পর, বাংলাদেশের হিন্দুদের ওপর নির্যাতন-হামলা হয়েছে – এমন দাবি তুলেছে গোয়ালিয়রের হিন্দু মহাসভার নেতারা।


এ ক্যটাগরির আরো খবর..