বাংলাদেশ মিয়ানমার সীমান্তে ফের গোলাবর্ষণ

বাংলাদেশ মিয়ানমার সীমান্তে ফের গোলাবর্ষণ

বাংলাদেশের বান্দরবন জেলার ঘুংধুম থেকে কক্সবাজার জেলার টেকনাফ পর্যন্ত মিয়ানমার সীমান্তে ফের গোলাবর্ষণ শুরু হয়েছে।

আজ সোমবার (১০ অক্টোবর) সকালে নাইক্ষ্যংছড়ির ঘুমধুম ইউনিয়নের নারী সদস্য ( মেম্বার) খালেদা বেগম এ তথ্য নিশ্চিত করেছেন। তবে একই দিন নাইক্ষ্যংছড়ি সীমান্ত এলাকা পরিদর্শনে যাচ্ছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল সাকিল আহমেদ।

সীমান্ত এলাকার বাসিন্দারা জানান, রোববার রাত ২টা থেকে সীমান্ত এলাকায় ব্যাপক গুলি বর্ষণের শব্দ ভেসে আসছে।

নারী সদস্য ( মেম্বার) খালেদা বেগম জানান, রোববার রাত ২টা থেকে ভারি অস্ত্রের ঝনঝনানি শুরু হয়। সীমান্তের ঘুমধুম থেকে টেকনাফ সীমান্তের বিপরীতে মিয়ানমারের অভ্যন্তরে গোলা বর্ষণের ঘটনা ঘটে। তবে সোমবার সকাল সাড়ে ৬ টা পর্যন্ত গোলার শব্দ শোনা গেছে।

বিজিবির জনসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলাম জানান, সোমবার বেলা ১১টার দিকে বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল সাকিল আহমেদ নাইক্ষ্যংছড়ির রেজুপাড়া সীমান্ত ফাঁড়ি (বিওপি) পরিদর্শনের কথা রয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Brinda Chowdhury
লেখক / প্রতিবেদক

Brinda Chowdhury

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।