× Banner
সর্বশেষ
বেনাপোলে বিজিবি অভিযানে চোরাচালান পণ্য আটক  অপশাসন-দুর্নীতির জঞ্জাল দূর করার দায়িত্ব নিয়েছে সরকার: তথ্য প্রতিমন্ত্রী শান্তিপূর্ণ ও উন্নত বাংলাদেশ গড়ে তুলতে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে সরকার -বিমান মন্ত্রী নবম ওয়েজ বোর্ড বাস্তবায়ন ছাড়া সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত সম্ভব নয়: তথ্য ও সম্প্রচার মন্ত্রী ধর্ম ও সম্প্রদায়ের মানুষকে সাথে নিয়ে দেশের উন্নয়নে কাজ করাই সরকারের লক্ষ্য -স্থানীয় সরকার মন্ত্রী জুলাই শহিদদের চেতনায় সমৃদ্ধ গণতান্ত্রিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয়: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী জুলাই গণঅভ্যুত্থানের গণহত্যা ও গুম-খুনের ঘটনায় জড়িতদের বিচার নিশ্চিতের প্রত্যয়: প্রতিমন্ত্রী ইশরাক হোসেন ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অগ্রগতি পর্যালোচনা, শিগগিরই চালু হচ্ছে ‘ট্রি মনিটরিং অ্যাপ’ দেশের বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতির উন্নতি: ত্রাণ কার্যক্রম চলমান  ই-হেলথ কার্ড বাস্তবায়নের দ্বারপ্রান্তে, স্বাস্থ্যখাতে এআই ও ডিজিটাল রূপান্তরে জোর: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

বাংলাদেশ-ভারত যৌথ বিনিয়োগে এলপি গ্যাস প্ল্যান্ট

admin
হালনাগাদ: মঙ্গলবার, ১৯ এপ্রিল, ২০১৬

বিদ্যুতের পর এবার ভার‌ত-বাংলাদেশের যৌথ বি‌নিয়োগে এল‌পি গ্যাস প্ল্যান্ট স্থাপন করার সিদ্ধান্ত হয়েছে। প্লান্টটি চট্টগ্রামে স্থাপনের বিষয়ে প্রথামিকভাবে স্থান নির্ধারণ করা হয়েছে। তবে এখনও এর আকার বা পরিধি চূড়ান্ত হয়নি।

হোটেল র‌্যাডিসনে দু’দেশের জ্বালা‌নি প্র‌তিমন্ত্রীর মধ্যে দ্বিপা‌ক্ষিক বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিদ্যুৎ, জ্বালা‌নি ও খ‌নিজ সম্পদ প্র‌তিমন্ত্রী নসরুল হা‌মিদ এবং ভারতের প্রাকৃতিক গ্যাস বিষয়ক প্র‌তিমন্ত্রী (ই‌ন্ডিপেন্ডেন্ট চা‌র্জ) ধর্মেন্দ্র প্রধান।

উভয় দেশের প্রতিমন্ত্রীদের বৈঠক শেষে বাংলাদেশ পেট্রো‌লিয়াম করপোরেশন (বি‌পি‌সি) ও ভারতীয় রাষ্ট্রীয় প্র‌তিষ্ঠান ন্যাশনাল অয়েল কোম্পা‌নির মধ্যে এল‌পি‌জি প্ল্যান্ট স্থাপনে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়।

বিদ্যুৎ, জ্বালা‌নি ও খ‌নিজ সম্পদ প্র‌তিমন্ত্রী নসরুল হা‌মিদ বলেন, ভারত এই এলপিজি প্ল্যান্ট থেকে তাদের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে সরবরাহের প্রস্তাব দিয়েছে। বিষয়টি সক্রিয় বিবেচনায় রয়েছে।

সংবাদ সম্মেলনের আগে দু’দেশের প্রতিমন্ত্রী পর্যায়ে প্রায় দুই ঘণ্টাব্যাপী বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে ত্রিপুরা থেকে সত্তর মিলিয়ন ঘনফুট গ্যাস আমদানির প্রস্তাব দেওয়া হয়েছে। জবাবে ভারতের প্রাকৃতিক গ্যাস বিষয়ক প্র‌তিমন্ত্রী বলেছেন, দেশে গিয়ে আলোচনা করে জানাবেন।

ভারতের নুমালীগড় থেকে পাইপলাইনের মাধ্যমে বাংলাদেশের পার্বতীপুরে জ্বালানি তেল আমদানি বিষয়ে আলোচনা হয়েছে। অন্যদিকে ভারত বাংলাদেশের পাইপলাইনের মাধ্যমে খুলনা ভায়া রংপুর হয়ে পশ্চিমবঙ্গের উত্তরাংশে এলএনজি সরবরাহের প্রস্তাব দিয়েছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।

মাইনিং সেক্টরে দু’দেশের ছাত্রদের জন্য স্কলারিশিপ প্রদান ও শিক্ষকদের অভিজ্ঞতা বিনিময় বিষয়ে আলোচনা হয়েছে বলে নসরুল হামিদ জানান।

বাংলাদেশ শিগগিরই গভীর সমুদ্রে তেল-গ্যাস অনুসন্ধান সার্ভে পরিচালনা করবে। জরিপ পরিচালনাকারী যানসমূহের স্থলসীমা লঙ্ঘন করার প্রয়োজন পড়তে পারে। সে ক্ষেত্রে ভারতের সহায়তা চাওয়া হলে ভারত সর্বাত্মক সহায়তার আশ্বাস দিয়েছে বলে জানান নসরুল হামিদ।

বৈঠকে ভারত মহেশখালীতে একটি ল্যান্ডবেজড এলএনজি টার্মিনাল স্থাপনের প্রস্তাব দিয়েছে। বাংলাদেশের পক্ষ থেকে লিখিত প্রস্তাব দেওয়ার জন্য বলা হয়েছে বলে জানান নসরুল হামিদ।

ভারতের প্রাকৃতিক গ্যাস বিষয়ক প্র‌তিমন্ত্রী (ই‌ন্ডিপেন্ডেন্ট চা‌র্জ) ধর্মেন্দ্র প্রধান বলেন, জ্বালানির ক্ষেত্রে বাংলাদেশ-ভারতের মধ্যে সহযোগিতার বাড়াতে সর্বাত্মক প্রচেষ্টা নেওয়া হয়েছে। এরই মধ্যে আমরা অনেক দূর এগিয়ে গেছি। পারস্পরিক সহযোগিতার মাধ্যমে আরও এগিয়ে যেতে চাই।

তিনি বলেন. মোদিজী ও শেখ হাসিনা দু’জনে সহযোগিতার ক্ষেত্রে উদার। একত্রে কাজ করতে পারলে উভয় দেশ লাভবান হবে।


এ ক্যটাগরির আরো খবর..