× Banner
সর্বশেষ
কেন্দ্রীয় শহিদ মিনারে প্রকাশ্যে গুলি, মাথায় গুলিবিদ্ধ হয়ে যুবক নিহত আজ ১৬ মার্চ বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৬ মার্চ সোমবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে মির্জা আব্বাস সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি জ্ঞানের আলোয় সমাজকে আলোকিত করার আহ্বান – সংস্কৃতিমন্ত্রী পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে রুশ রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চিকিৎসা প্রতিষ্ঠানের ভিত্তিপ্রস্তর ও ক্যাম্পাস উদ্বোধন করলেন সেনাপ্রধান বিজিবির অভিযানে চোরাচালান পণ্য আটক দেশে সব শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা পাইকারি ও খুচরা বাজারের মূল্য তারতম্য অনুসন্ধানে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠন করা হবে-বাণিজ্যমন্ত্রী

বাংলাদেশ-ভারত বাণিজ্যে লেভেল প্লেইং ফিল্ড নেই

admin
হালনাগাদ: রবিবার, ২৭ মার্চ, ২০১৬

বাংলাদেশ-ভারত বাণিজ্যে লেভেল প্লেইং ফিল্ড নেই বলে মন্তব্য করেছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।

তিনি বলেছেন, বর্তমান রাজনীতি হচ্ছে অর্থনীতিক। সেজন্য দু’দেশের অর্থনীতিকে সমানতালে এগিয়ে নিতে হবে।

শুক্রবার (২৫ মার্চ) সন্ধ্যায় শিশু একাডেমির মিলনায়তনে বাংলাদেশ-ভারত মৈত্রী সমিতি আয়োজিত জাতীয় স্বাধীনতা দিবস (২৬ মার্চ) উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

মন্ত্রী বলেন, দু’দেশের ব্যবসা-বাণিজ্য বৃদ্ধির ক্ষেত্রে বাণিজ্যিক অবকাঠামোর দূর্বলতাকে সবসময় ব্যবসায়ীরা দায়ী করেন। এছাড়া কাস্টমস সারচার্জ, বেসিক কাস্টমস ডিউটি, অ্যাডিশনাল ডিউটি, কাউন্টারভেইলিং ডিউটি নামে শুল্কারোপ করা হয় বলেও অভিযোগ রয়েছে।

তিনি বলেন, বাংলাদেশ-ভারত ‘সাফটা’ চুক্তির আওতায় ভারতে ২৫টি পণ্য ছাড়া সব পণ্যের শুল্কমুক্ত প্রবেশাধিকার দিলেও অধিকাংশ পণ্য রপ্তানির ক্ষেত্রে শুল্ক আরোপ করা হচ্ছে বলে উদ্যোক্তারা অভিযোগ করেন।

এসব সমস্যার সমাধান হলে আজকের মৈত্রী আলোচনা সফল হবে বলে আশা প্রকাশ করেন শিল্পমন্ত্রী।

সব বাণিজ্যিক দূর্বলতা অপসারণের জন্য স্থল বন্দরগুলোতে আধুনিক লজিস্টিক ও গুদাম সুবিধা সৃষ্টি করতে হবে বলে মনে করেন মন্ত্রী।

তিনি বলেন, দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে আন্তঃবাণিজ্যের পরিমাণ খুবই কম, মাত্র ৫ শতাংশ। আন্তঃবাণিজ্য বাড়াতে সম্মিলিতভাবে ট্রেড সুবিধা জরুরি।

এসময় ভারতের ডেপুটি হাইকমিশনার ড. আদর্শ সোয়াইকা বলেন, দু’দেশের মধ্যে আন্তঃবাণিজ্য আরো জোড়ালোভাবে বাড়াতে হবে।

মৈত্রী সমিতির সভাপতি প্রফেসর ড. এ কে আজাদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মৈত্রী সমিতির সাধারণ সম্পাদক সুবীর কুশারী।


এ ক্যটাগরির আরো খবর..