× Banner
সর্বশেষ
শিক্ষা ও কারিগরি খাতে বাংলাদেশের সঙ্গে কাজ করতে আগ্রহী সিঙ্গাপুর বাংলাদেশ-চীনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে রোহিঙ্গা ও করিডোর নিয়ে আলোচনা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের নেতাদের সাক্ষাৎ মধুখালীতে শিক্ষা প্রতিষ্ঠানের স্কাউট সভাপতি ও ইউনিট লিডারদের সাথে মতবিনিময় সভা যখনই বাংলাদেশের জনগণ বিপদে পড়েছে, চীন পাশে দাঁড়িয়েছে – ইয়াও ওয়েন দিল্লি বিক্ষোভের পর মোদি সরকারের কাছে রাহুল গান্ধীর ৫ দফা দাবি ইরান যুদ্ধের পেছনে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার: পেন্টাগন প্রধান কোটালীপাড়ায় রুদ্রিকা দে রিংকি’র অন্নপ্রাশন ও ভাগবত পাঠ অনুষ্ঠিত টানা বৃষ্টিতে রাজধানীর বাজারে সবজির দাম ঊর্ধ্বমুখী

বাংলাদেশ বড় ধরনের ভূমিকম্প ঝুঁকিতে

admin
হালনাগাদ: মঙ্গলবার, ১২ জুলাই, ২০১৬

ডেস্ক রিপোর্ট: সোমবার ন্যাচার জিওসায়েন্স সাময়িকীতে প্রকাশিত এক গবেষণা প্রতিবেদনে জানানো হয়েছে যে, বড় ধরনের ভূমিকম্প ঝুঁকিতে রয়েছে বাংলাদেশ ও ভারতের পূর্বাঞ্চল। এই অঞ্চলে বড় মাত্রার ভূমিকম্প আঘাত হানলে প্রাণহানি ঘটতে পারে ১৪ কোটি লোকের।

গবেষণা প্রতিবেদনের প্রধান লেখক মাইকেল স্টিকলার জানান, শিগগিরই ভূমিকম্প আঘাত না হানলেও ভূপৃষ্ঠের শিলাস্তর একটি অপর অংশের চাপ বাড়ায় এটি অবশ্যম্ভাবী হয়ে উঠেছে। আরো গবেষণা ছাড়া কবে নাগাদ এ ধরণের বড় মাত্রার ভূমিকম্প আঘাত হানতে পারে সে ব্যাপারে সুস্পষ্ট কোনো তথ্য জানা সম্ভব নয়।

প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশ ও ভারতের সম্ভাব্য ভূমিকম্প কেন্দ্রটির প্রায় ৬২ মাইলের মধ্যে ১৪ কোটি লোকের বাস। ভূমিকম্পে বাংলাদেশের ভেজাল নির্মানসামগ্রী দিয়ে নির্মিত অপরিকল্পিত ভবন ও ভারী শিল্প প্রতিষ্ঠান, বিদ্যুৎকেন্দ্র, গ্যাস উত্তোলন কেন্দ্রগুলো ধ্বংস হয়ে যেতে পারে। ২০০৪ সালে যে ভয়ঙ্কর ভূমিকম্প ও সুনামি আঘাত হেনেছিল বাংলাদেশ ও ভারতের পূর্বাঞ্চল সেই ঝুঁকিপূর্ণ বেল্টে অবস্থিত।

গবেষণা প্রতিবেদনের সহ-লেখক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূবিজ্ঞান বিভাগের শিক্ষক সৈয়দ হুমায়ুন আখতার এক বিবৃতিতে বলেন, গঙ্গা ও ব্রহ্মপুত্র বদ্বীপ অববাহিকায় জমে থাকা নরম মাটি জিলেটিনের মতো প্রকম্পিত হবে এবং অনেক এলাকা দেবে যাবে, ভবন, সড়ক ,লোকজন মাটিচাপা পড়বে।

তিনি বলেন, ক্ষয়ক্ষতির মাত্রা এতোটা ব্যাপক হবে যে, রাজধানী ঢাকা বসবাসের অযোগ্য হয়ে পড়বে।


এ ক্যটাগরির আরো খবর..