× Banner
সর্বশেষ
হামজনিত শিশুমৃত্যু রোধে জীবন রক্ষাকারী ‘বাবল সিপ্যাপ’ প্রযুক্তির দেশব্যাপী সম্প্রসারণ নড়াইলে ৭ হাজার ৪শ লিটার ডিজেল জব্দ, জরিমানা ৩৫ হাজার পুরুষতান্ত্রিক মনোভাব নারীর সৃষ্টিশীল শক্তিকে বাধাগ্রস্ত করছে -তথ্যমন্ত্রী কামারখালী বীরশ্রেষ্ঠ সরকারি আব্দুর রউফ কলেজে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উপলক্ষ্যে সাংস্কৃতিক অনুষ্ঠান-২০২৬ লক্ষ্মীপুরে ইয়াবা, মদ ও পাইপগানসহ দুই ব্যক্তি গ্রেপ্তার সারাদেশে ২৪ ঘন্টায়  ৮৭,৭০০ লিটার অবৈধভাবে মজুতকৃত জ্বালানি উদ্ধার সুন্দরবনের টেকসই সম্পদ আহরণে বনজীবিদের নিরাপত্তা ও সচেতনতা বিষয়ক প্রশিক্ষণ শার্শায় ২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ক্রীড়া প্রতিযোগিতা ও পুরুষকার বিতরণ  বেনাপোলে বিজিবির অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্যসহ আটক-২  গৌরনদীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের দুই নেতাকে পিটিয়ে গুরুতর আহত

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা মানছে না ব্র্যাক ব্যাংকসহ ১০ ব্যাংক

admin
হালনাগাদ: মঙ্গলবার, ৫ ডিসেম্বর, ২০১৭

বিশেষ প্রতিবেদকঃ  ব্যাংকের আমানত ও ঋণ সুদহারের ব্যবধান (স্প্রেড) ৫ শতাংশের নিচে রাখার নির্দেশনা থাকলেও বেশ কয়েকটি ব্যাংক ধারাবাহিকভাবেই তা মানছে না।

বাংলাদেশ ব্যাংকের এক হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য উঠে এসেছে।

সর্বশেষ প্রতিবেদনে দেখা যায়, অক্টোবর মাসে ব্যাংকিং খাতে গড় স্প্রেড কমেছে। কমেছে ঋণের সুদ হারও। তবে ১০টি ব্যাংকের স্প্রেড ৫ শতাংশের বেশি রয়েছে। এর মধ্যে ব্র্যাক ব্যাংক সবচেয়ে বেশি ব্যবধান জিইয়ে রেখেছে। ব্যাংকটির সুদহারের ব্যবধান ৮ দশমিক ৪৫ শতাংশ।

অর্থাৎ এই ১০ ব্যাংক কম সুদে আমানত নিয়ে সীমার অতিরিক্ত সুদে ঋণ দিচ্ছে। এ তালিকায় শীর্ষে ব্র্যাক ব্যাংক।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, অক্টোবরে স্প্রেড সীমা বেশি রয়েছে ১০টি ব্যাংকের। এ তালিকায় বিদেশি খাতের ৫টি এবং বেসরকারি খাতের ৫টি ব্যাংকের নাম রয়েছে।

বিদেশি ৫টি ব্যাংকের মধ্যে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের স্প্রেড ৮ দশমিক ১৭ শতাংশ, স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার ৫ দশমিক ৫৬ শতাংশ, সিটি ব্যাংক এনএর ৫ দশমিক ১৩ শতাংশ, উরি ব্যাংকের ৬ দশমিক শূন্য ৫ শতাংশ এবং এইচএসবিসির ৬ দশমিক শূন্য ৫ শতাংশ।

এ সময়ে বেসরকারি খাতের ৫টি ব্যাংকের স্প্রেডও নির্ধারিত সীমা অতিক্রম করেছে। বেসরকারি ব্যাংকের মধ্যে ব্র্যাক ব্যাংকের স্প্রেড ৮ দশমিক ৪৫ শতাংশ। যা একক ব্যাংক হিসেবে ব্যাংকিং খাতে সবচেয়ে বেশি। এছাড়া ডাচ্ বাংলা ব্যাংকের ৬ দশমিক ৪৩ শতাংশ, দ্য সিটি ব্যাংকের ৫ দশমিক ৩০ শতাংশ, উত্তরা ব্যাংকের ৫ দশমিক ১২ শতাংশ, ফারমার্স ব্যাংকের ৫ দশমিক শূন্য ৪ শতাংশ স্প্রেড রয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক শুভংকর সাহা বলেন, সব ব্যাংকের স্প্রেডসীমা ৫ শতাংশের নিচে আনতে নির্দেশনা দেয়া হয়েছে। বর্তমানে ব্যাংকগুলোর গড় স্প্রেড ৫ শতাংশের নিচে রয়েছে। যে কয়েকটি ব্যাংকের স্প্রেড বেশি, তাদের আবারো নির্দেশনা দেয়া হয়েছে।

চলতি বছরের আক্টোবর মাস শেষে ব্যাংকিং খাতে গড় আমানতের সুদহার দেখা যায় ৪ দশমিক ৮৯ শতাংশ। যা আগের মাস সেপ্টেম্বরের চেয়ে দশমিক শূন্য ১ শতাংশ কম।


এ ক্যটাগরির আরো খবর..