× Banner

ডেস্ক

বাংলাদেশ প্রসঙ্গে ভারতীয় মন্ত্রীসভার জরুরি বৈঠক

Kishori
হালনাগাদ: শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫
ভারতীয় মন্ত্রীসভার জরুরি বৈঠক

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুর জন্য ভারত দায়ী এমন একটি মনোভাব সারাদেশে ছড়িয়ে দেয়া হয়েছে। যার ফলে বাংলাদেশে ভারতীয় দূতাবাস গুলো তাৎক্ষণিক ভাবে আক্রান্ত হয়। বাংলাদেশ প্রসঙ্গ নিয়ে ভারতীয় মন্ত্রীসভার জরুরি বৈঠক ডাকা হয়েছে।

আজ ১৯ ডিসেম্বর শুক্রবার বিকেলে ভারতীয় মন্ত্রীসভার জরুরি বৈঠক ডাকা হয়েছে। এই সভায় বাংলাদেশ প্রসঙ্গ নিয়ে কি সিদ্ধান্ত হয় পরবর্তীতে জানা যাবে।

গতকাল ভারতের লোকসভা ও রাজ্যসভার অধিবেশনে স্ট্যান্ডিং কমিটির এক রিপোর্টে এই তথ্য পেশ করা হয়েছে। কংগ্রেস সাংসদ শশী থারুরের নেতৃত্বে একটি কমিটি গত এক বছর যাবৎ দুই দেশের মধ্যে সংগঠিত বিভিন্ন ঘটনা বিশ্লেষণ করে এই রিপোর্টটি সংসদের উভয় কক্ষে জমা দিয়েছেন।

বাংলাদেশে ভারত বিদ্বেষকে উস্কে দিয়ে যেভাবে পরিস্থিতি ঘোলাটে করা হচ্ছে তাতে যেকোন সময় যেকোন পরিস্থিতির সৃষ্টি হতে পারে। সেজন্য একটি দায়িত্বশীল দেশ হিসাবে ভারত আভ্যন্তরীণ এবং বৈশ্বিক ভাবে বিভিন্ন নিয়ম কানুন আমলে নিয়ে এমন একটি পরিস্থিতিতে পৌঁছে থাকতে চায় যাতে পরবর্তীতে কোন সমস্যার সম্মুখীন হতে না হয়।

কোন দেশের দূতাবাস যখন আক্রান্ত হয় তখন ভিয়েনা চুক্তি অনুসারে ধরে নেয়া হয় সেদেশ আক্রান্ত হয়েছে। কারণ কোন দেশের দূতাবাসে স্থানীয় দেশের আইন কার্যকর হয় না। একটি দূতাবাস ক্ষুদ্র একটি সার্বভৌম অঞ্চলের ধারণা দেয়।

দূরদেশে অবস্থিত দূতাবাস আক্রান্ত হলে দুর্বল দেশ হলে কাগজে কলমে প্রতিবাদ করা ছাড়া কোন উপায় থাকেনা। কিন্তু বাংলাদেশের মতো প্রতিবেশী দেশে ভারতের দূতাবাস আক্রান্ত হলে ভারত আন্তর্জাতিক আইনে বাংলাদেশের উপর সামরিক ব্যবস্থা গ্রহনের অধিকার রাখে।

চট্টগ্রামের ভারতীয় উপ-হাইকমিশনারের বাস ভবন আক্রান্ত হয়। রাজশাহী ও খুলনায় দূতাবাসে মব সৃষ্টি করে ইটপাটকেল নিক্ষেপ করে আগুন লাগিয়ে দেয়ার চেষ্টা করে উন্মত্ত জনতা।

গতকালের ঘটনার পর ভারত নিরাপত্তা জনিত কারণে বাংলাদেশে একমাত্র ঢাকা ছাড়া চট্টগ্রাম রাজশাহী এবং খুলনায় অবস্থিত উপ-হাইকমিশনের অফিসগুলো অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছে এবং দূতাবাসে কর্মরত ভারতীয়দের সরিয়ে নেয়া হয়েছে। এই ব্যবস্থার মাধ্যমে ভারত বহির্বিশ্বে বাংলাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির কোথায় গিয়ে দাড়িয়েছে সেটা বুঝানো হয়েছে। যাতে পরবর্তীতে ভারত কোন ব্যবস্থা নিলে আন্তর্জাতিক ভাবে কোন প্রশ্নের সম্মুখীন হতে না হয়।

নুতন করে বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ব্যপক অবনতির আশংকা করা হচ্ছে। সেই সাথে ওসমান হাদির জানাজা এবং মরদেহ সমাহিত হবে। ফলে আগামীকাল কি হয় এখনি কিছু বলা যাচ্ছেনা।

উল্লেখ্য, বাংলাদেশকে কাজে লাগিয়ে ভারতে অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি করে নরেন্দ্র মোদী সরকারকে ফেলে দেয়ার মাধ্যমে উত্তর-পূর্বাঞ্চলকে ভারত থেকে বিচ্ছিন্ন করতে পাকিস্তান ভিত্তিক বিভিন্ন জঙ্গি সংগঠন পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই তুরস্ক এবং আইএসের মতো জঙ্গি সংগঠনগুলো এক ছাতার তলায় সমবেত হয়েছে। এরসাথে মায়ানমারের দুটি জঙ্গি সংগঠন এবং কুকি জঙ্গিদের সম্পৃক্ততার ফলে এবারের পরিস্থিতি অন্য যেকোন সময়ের তুলনায় যথেষ্ট চ্যালেঞ্জিং।


এ ক্যটাগরির আরো খবর..