× Banner
সর্বশেষ
নিকার-এর ১২০তম সভা অনুষ্ঠিত আটটি প্রস্তাব অনুমোদন নিকার-এর ১২০তম সভা অনুষ্ঠিত আটটি প্রস্তাব অনুমোদন যুক্তরাষ্ট্রে নিহত বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা বৃষ্টির লাশ দেশের পথে, পৌঁছাবে শনিবার থ্যালাসেমিয়া প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি জরুরি – প্রধানমন্ত্রী হিন্দু ধর্মীয় কল্যান ট্রাস্টের চেয়ারম্যান হিন্দু হতে পারে না কেন? টানা ৫ দিন ঝড়বৃষ্টির আভাস, সতর্কতা জারি বৈধ পক্রিয়ায় হজের অনুমতিপত্র গ্রহণের অনুরোধ ধর্ম মন্ত্রণালয়ের জাতিসংঘ ফোরামে নিরাপদ অভিবাসনে জোরালো বৈশ্বিক সহযোগিতা চাইল বাংলাদেশ পশ্চিমবঙ্গকে স্বাধীন রাষ্ট্র ঘোষণার আহ্বান জানিয়ে জুলাই যোদ্ধাদের বিতর্কিত বার্তা আজ শুক্রবার (৮ মে) দিনের শুরুতে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায়

পিআইডি

বাংলাদেশ থেকেই বিশ্বকে নেতৃত্ব দেবে শিক্ষার্থীরা -শিক্ষা উপদেষ্টা

Kishori
হালনাগাদ: বুধবার, ৫ মার্চ, ২০২৫
বিশ্বকে নেতৃত্ব দেবে শিক্ষার্থীরা

‘আমি এমন শিক্ষা ব্যবস্থার স্বপ্ন দেখি, যেখানে আমাদের শিক্ষার্থীরা দেশের ভেতরেই তাদের ভবিষ্যৎ দেখতে পাবে এবং বাংলাদেশ থেকেই বিশ্বকে নেতৃত্ব দেবে। বলেছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার।

উপদেষ্টা আজ শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে প্রথম কর্মদিবসে মন্ত্রণালয় ও বিভিন্ন বিভাগের কর্মকর্তাদের সাথে আলোচনা সভায় এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতার পাশাপাশি মানবাধিকার, শ্রম অভিবাসন এবং রিফিউজি অ্যান্ড মাইগ্রেটরি মুভমেন্টস নিয়ে কাজ করেছি। বিশ্ববিদ্যালয় ও বিভিন্ন সংস্থায় দায়িত্ব পালনের ক্ষেত্রে নৈতিকতা ও সচেতনতার সাথে কাজ করেছি। প্রধান উপদেষ্টা আমাকে শিক্ষা মন্ত্রণালয়ের যে গুরুদায়িত্ব দিয়েছেন এটাকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি। তিনি শিক্ষা মন্ত্রণালয়ের এই চ্যালেঞ্জ মোকাবিলা করার জন্য মন্ত্রণালয় ও বিভিন্ন বিভাগের সকল কর্মকর্তা ও কর্মচারীদের সার্বিক সহযোগিতা কামনা করেন।

উপদেষ্টা আরো বলেন, শিক্ষা হচ্ছে বৈষম্যহীন সমাজ গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বাহন। আমি এমন এক শিক্ষাব্যবস্থার কথা ভাবি- যা হবে ব্যক্তির কর্মদক্ষতা অর্জন তথা আত্ম উন্নয়নের উপযুক্ত পথ, যা হবে আর্থসামাজিক উন্নয়ন ও বিজ্ঞান-প্রযুক্তিভিত্তিক উৎকর্ষে সহায়ক এবং যা হবে সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে মূল্যবোধসম্পন্ন নাগরিক তৈরির উপায়।

সভায় বিদায়ী উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ বিদায়ী বক্তব্যে ২০১২ সালের কারিকুলামে বই ছাপানো ও বিতরণ করা, বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষক পদায়ন, ইএফটিতে শিক্ষকদের বেতন প্রদান, বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের বদলি, শিক্ষকদের কল্যাণ ও পেনশনের অর্থ প্রদানসহ শিক্ষা মন্ত্রণালয়ের বিভিন্ন চ্যালেঞ্জ ও সম্ভাবনা তুলে ধরেন।

উল্লেখ্য, অধ্যাপক সিআর আবরারের জন্ম ১৯৫২ সালের ১৭ আগস্ট ফরিদপুরে। তার পিতা আবদুস সাত্তার চৌধুরী ও মাতা সোফিয়া সুলতানা। সি আর আবরার মির্জাপুর ক্যাডেট কলেজ থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাস করেন। ১৯৭২ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে স্নাতক ও স্নাতকোত্তর পাস করেন।

এরপর যুক্তরাজ্যের সাসেক্স বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে এমএ এবং অস্ট্রেলিয়ার গ্রিফিথ বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন। ১৯৭৯ সাল থেকে টানা চার দশক ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছেন। তিনি শরণার্থী ও অভিবাসন বিষয়ক প্রতিষ্ঠান রিফিউজি অ্যান্ড মাইগ্রেটরি মুভমেন্টস রিসার্চ ইউনিটের (রামরু) নির্বাহী পরিচালক। দীর্ঘদিন রোহিঙ্গা শরণার্থীদের নিয়ে কাজ করছেন তিনি।


এ ক্যটাগরির আরো খবর..