× Banner
সর্বশেষ
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১৩ দিনে মোট ৯১টি বিল পাস শিক্ষকদের সম্মিলিত প্রচেষ্টায় নকলমুক্ত পরীক্ষা আয়োজন করা সম্ভব হবে -শিক্ষামন্ত্রীর ভোজ্য তেলের বাজার স্থিতিশীল রাখতে সীমান্ত এলাকাসহ সারাদেশে বিজিবির তৎপরতা জোরদার মধুখালীতে মালেকা চক্ষু হাসপাতালের ২৫ বছর পূর্তি (রজত জয়ন্তী) উৎসব হজযাত্রায় নিষিদ্ধ পণ্য বহন থেকে বিরত থাকতে অনুরোধ ধর্ম মন্ত্রণালয়ের বাঙালির আত্মীক শিকড় পহেলা বৈশাখ  শ্রম (সংশোধন) বিল, ২০২৬ সংসদে পাস টোকিওতে ‘বাংলাদেশ বিজনেস সেমিনার’ অনুষ্ঠিত লক্ষ্মীপুরে অটো চালকের লাশ উদ্ধার পাহাড়ের বৈচিত্র্যে মানবিক ঐক্যের সুর: বিজু-সাংগ্রাই-বৈসু-বিষু-চাংক্রান

বাংলাদেশ-জাপান ২৫০ কোটি ডলারের ঋণচুক্তি সই

Kishori
হালনাগাদ: বুধবার, ২৯ মে, ২০১৯

বাংলাদেশ-জাপানের মধ্যে ২৫০ কোটি ডলারের ঋণচুক্তি সই হয়েছে। এ চুক্তির আওতায় পাঁচটি প্রকল্প বাস্তবায়ন হবে।

বুধবার (২৯ মে) জাপানের প্রধানমন্ত্রী আবে শিনজোর কার্যালয়ে তার ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে এ চুক্তি সই হয়। এর আগে দুই প্রধানমন্ত্রীর নেতৃত্বে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়।

তারও আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছালে তাকে স্বাগত জানান আবে শিনজো।

এ সময় শেখ হাসিনাকে লালগালিচা সংবর্ধনা ও গার্ড অব অনার দেয়া হয়।

এই ঋণ দিয়ে মাতারবাড়ি সমুদ্র বন্দর উন্নয়ন প্রকল্প, ঢাকা মাস র‌্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্ট (লাইন ১), বিদেশি বিনিয়োগ সহায়ক প্রকল্প (২), জ্বালানি দক্ষতা ও সুরক্ষা সহায়ক প্রকল্প (পর্যায়-২) ও মাতারবাড়ি আল্ট্রা সুপার ক্রিটিক্যাল কয়লা বিদ্যুৎকেন্দ্র প্রকল্পে (৫) অর্থায়ন করা হবে।

বাংলাদেশের দীর্ঘদিনের ‘পরীক্ষিত বন্ধু’ জাপানে চারদিনের সফরে মঙ্গলবার রাজধানী টোকিও পৌঁছেন শেখ হাসিনা।

তার নেতৃত্বে বাংলাদেশের পক্ষে বৈঠকে ছিলেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী ইমরান আহমেদ, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, মুখ্য সচিব নজিবুর রহমান, এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক আবুল কালাম আজাদ, পররাষ্ট্র সচিব শহীদুল হক প্রমুখ।


এ ক্যটাগরির আরো খবর..