× Banner
সর্বশেষ
বিধবা মাকে বের করে দিয়ে বসত ঘরে আগুন দিলো মাদকাসক্ত ছেলে কেন্দ্রীয় শহীদ মিনারের কন্টেন্ট ক্রিয়েটর রাকিব হত্যার ঘটনায় গ্রেফতার ৪ সার্বিকভাবে ঈদযাত্রা স্বস্তিদায়ক, বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে না – সড়কমন্ত্রী ইরানের বিশ্বকাপ খেলা মেক্সিকোতে সরিয়ে নেওয়ার প্রস্তাব ঈদের পর বিসিবির তদন্ত কমিটি আজ ( ১৮ মার্চ ২০২৬) টিভিতে যেসব খেলা দেখবেন প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে মির্জা ফখরুল যে দায়িত্ব পালন করবেন  প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে যে বিভাগের দায়িত্ব পালন করবেন স্বরাষ্ট্রমন্ত্রী নবীগঞ্জে শাশুড়িকে শ্বাসরোধে হত্যার ১২ ঘণ্টার মধ্যে অভিযুক্ত পুত্রবধূ গ্রেপ্তার নারীর ক্ষমতায়ন ও  সমঅধিকার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ – পররাষ্ট্রমন্ত্রী

পিআইডি

বাংলাদেশ জাতিসংঘের কমিশন অন দ্য স্ট্যাটাস অব উইমেন এর সদস্য নির্বাচিত

Ovi Pandey
হালনাগাদ: বৃহস্পতিবার, ৬ এপ্রিল, ২০২৩
bd govt logo

বাংলাদেশ সর্বসম্মতিক্রমে ২০২৪-২০২৮ মেয়াদের জন্য কমিশন অন দ্য স্ট্যাটাস অব উইমেন (সিএসডব্লিউ) এর সদস্য নির্বাচিত হয়েছে। গতকাল নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে এই নির্বাচন অনুষ্ঠিত হয়।

বাংলাদেশের পাশাপাশি বেলজিয়াম, নেদারল্যান্ডস, শ্রীলংকা, মালি, রোমানিয়া, বলিভিয়া, ব্রাজিল ও কলম্বিয়া এই সংস্থায় সদস্য হিসেবে নির্বাচিত হয়েছে। ‘বাংলাদেশ লিঙ্গ সমতা ও নারীর ক্ষমতায়নের রোল মডেল। এই নির্বাচন লিঙ্গ সমতা, নারীর অধিকার এবং ক্ষমতায়নে বাংলাদেশের অর্জনের স্বীকৃতিস্বরূপ’- নির্বাচনে জয়লাভের পর এক প্রতিক্রিয়ায় এমন কথা বলেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত মোহাম্মাদ আব্দুল মুহিত।

বিগত এক দশকে বাংলাদেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে শিক্ষা, স্বাস্থ্য এবং রাজনৈতিক প্রতিনিধিত্বে লিঙ্গ বৈষম্য হ্রাস এবং অর্থনৈতিক কর্মকাণ্ডে নারীর অংশগ্রহণ বৃদ্ধিতে উল্লেখযোগ্য অগ্রগতি সাধন করেছে। লিঙ্গ সমতা এবং নারীর ক্ষমতায়ন কর্মসূচিকে আরো এগিয়ে নিতে প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ। কমিশন অন দ্য স্ট্যাটাস অব উইমেন এর সদস্য হিসেবে নির্বাচন বিশ্বব্যাপী লিঙ্গ সমতা এবং নারীর ক্ষমতায়নে বাংলাদেশের অর্জন তুলে ধরা এবং অন্যান্য সদস্য রাষ্ট্রের সাথে দেশের সর্বোত্তম অনুশীলনগুলো ভাগ করার একটি অনবদ্য প্ল্যাটফর্ম প্রদান করবে।

৪৫টি সদস্য নিয়ে গঠিত কমিশন অন দ্য স্ট্যাটাস অব উইমেন হলো জাতিসংঘের প্রধান বৈশ্বিক আন্তঃসরকারি সংস্থা যা লিঙ্গ সমতা এবং নারীর ক্ষমতায়নের জন্য বিশেষভাবে কাজ করে থাকে।

প্রতি বছর জাতিসংঘ সদর দপ্তরে এই অঙ্গসংস্থাটির দুই সপ্তাহব্যাপী অধিবেশন অনুষ্ঠিত হয়। এ সময় এর সদস্য রাষ্ট্র, সুশীল সমাজ এবং অন্যান্য অংশীজনরা বিশ্বব্যাপী লিঙ্গ সমতা অর্জনের অগ্রগতি মূল্যায়ন, এক্ষেত্রে বিদ্যমান চ্যালেঞ্জগুলি চিহ্নিতকরণ, বৈশ্বিক মান নির্ধারণ এবং বিশ্বব্যাপী লিঙ্গ সমতা ও নারীর ক্ষমতায়নে সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়নের জন্য মিলিত হয়।

উল্লেখ্য, এর পূর্বে বাংলাদেশ ২০১৯-২০২৩ মেয়াদে এই কমিশনের সদস্য হিসেবে কাজ করেছে।


এ ক্যটাগরির আরো খবর..