× Banner
সর্বশেষ
ইজতেমা ময়দানে ধর্মভিত্তিক বিশৃঙ্খলার নেপথ্যে বিপিসি চেয়ারম্যান! ঢাকায় চীনা দূতাবাসে সিপিসি’র ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত শ্যামনগরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ ট্যালেন্টপুল ৫৬ ও সাধারণ বৃত্তি ১০৫ নবম ওআইসি মিনিস্ট্রিয়াল সম্মেলনে যোগদান করেছে বাংলাদেশ আসুন মিলেমিশে দেশের জন্য কাজ করি – প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফিরলে আত্মসমর্পণ করে জেলে যেতে হবে – পররাষ্ট্র প্রতিমন্ত্রী কোটালীপাড়ায় মাদকবিরোধী সভা অনুষ্ঠিত বাংলাদেশের আর্থ অবজারভেশন স্যাটেলাইট কর্মসূচিতে সহযোগিতায় আগ্রহী ফ্রান্স উন্নত চিকিৎসায় ১৫টি হাসপাতালে হেমাটোলজি মেশিন অনুদান বন্যা মোকাবিলায় প্রস্তুত স্বাস্থ্য বিভাগ, মাঠে ২১ হাজার এন্টি-স্নেক ভেনম ও জরুরি মেডিকেল টিম

বাংলাদেশ-কানাডা বিমান যোগাযোগ স্থাপিত হচ্ছে

admin
হালনাগাদ: মঙ্গলবার, ২৩ ফেব্রুয়ারী, ২০১৬

স্টাফ রিপোর্টার: বিমান যোগাযোগের ক্ষেত্রে নতুন দিগন্ত প্রসারিত হতে যাচ্ছে বাংলাদেশের।

এয়ার কানাডা ঢাকার সঙ্গে দিল্লি পর্যন্ত ফ্লাইট চালু করতে যাচ্ছে। এ ফ্লাইটের যাত্রীরা দিল্লি থেকে সরাসরি কানাডার টরেন্টোতে অবতরণ করবেন।

টরেন্টো থেকে প্রতিদিন অনেক ফ্লাইট নিউইয়র্কের উদ্দেশে ছেড়ে যায়। ঢাকা-নিউইয়র্ক ফ্লাইট চালু না হওয়া পর্যন্ত বাংলাদেশের যাত্রীরা এ রুটে নিউইয়র্ক পর্যন্ত যেতে পারবেন। এ জন্য কানাডার সঙ্গে প্রয়োজনীয় এয়ার সার্ভিস এগ্রিমেন্ট ইতোপূর্বে সম্পাদিত হয়েছে।

সোমবার দুপুরে সচিবালয়ে নিজ কার্যালয়ে বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেননের সঙ্গে ঢাকায় নিযুক্ত কানাডার হাইকমিশনার হিদার ক্রুডেনের বৈঠককালে এ সিদ্ধান্ত গৃহীত হয়।

বৈঠকে ইউরোপের বিভিন্ন দেশে বাংলাদেশ বিমানের ফ্লাইট চালুর বিষয়ে আলোচনা হয়। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের লন্ডন পর্যন্ত ফ্লাইট আছে। এয়ার কানাডার সাথে কোডিং শেয়ারের মাধ্যমে একে ফ্রাংকফুর্ট, প্যারিস ও রোম পর্যন্ত নিয়ে যাওয়ার ক্ষেত্রে সংশ্লিষ্ট দেশের কাছ থেকে ফিফথ ফ্রিডম অব এয়ার সুবিধা পাওয়ার কৌশল নিয়ে আলোচনা হয়।

বৈঠকে পর্যটন বর্ষ ২০১৬ সফল করার জন্য বিদেশি পর্যটকদের আকৃষ্ট করতে কানাডা বাংলাদেশে একটি থিম পার্ক প্রতিষ্ঠার প্রস্তাব করলে মন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ প্রস্তাব উত্থাপনের অনুরোধ জানান।

বৈঠকে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন ঢাকায় কানাডিয়ান হাইকমিশনের এশিয়া বিষয়ক ডিরেক্টর থমাস কোনার্ড ডি ওলফ, কানাডিয়ান কমার্শিয়াল কর্পোরেশনের প্রজেক্ট ম্যানেজার জোনাথন নেইল, হাইকমিশনের ট্রেড কমিশনার কামাল উদ্দিন এবং মন্ত্রণালয়ের যুগ্মসচিব আবুল হাসনাত জিয়াউল হক।


এ ক্যটাগরির আরো খবর..