× Banner
সর্বশেষ
তৃণমূলে ঈদের আনন্দ ছড়ালেন ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল: শান্তি, সাম্য ও সম্প্রীতির হাটহাজারী গড়ার অঙ্গীকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী কাল শ্যামনগরে কালবৈশাখী ঝড়ে গাছ চাপা পড়ে এক শিশুর করুণ মৃত্যু মা হয়েছে পাগলী বাবা হয়নি কেউ জুলাইয়ে চামড়া শিল্প নিয়ে মহাপরিকল্পনা করবে সরকার – বাণিজ্যমন্ত্রী মাদক ও মৌলবাদ যেন সমাজকে গ্রাস করতে না পারে, সচেতনতা জরুরী – আইনমন্ত্রী কুরবানির বর্জ্য ভালোভাবে অপসারণ হলো কিনা, ঘুরে পর্যবেক্ষণ করছেন প্রধানমন্ত্রী অধিকার রক্ষায় সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকতে হবে – মির্জা ফখরুল ইরাকে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত প্রবাসীর মরদেহ গ্রহণ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে প্রাণ গেল আরও ১০ শিশুর

বাংলাদেশ কমিউনিটি প্রেসক্লাব মালয়েশিয়ার পূর্ণাঙ্গ কমিটি গঠন

Shawkat Hossain
হালনাগাদ: রবিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০১৯

মালয়েশিয়া প্রতিনিধি: মালয়েশিয়া থেকে বাংলাদেশি মিডিয়ার সংবাদকর্মীদের সমন্বয়ে গঠিত বাংলাদেশ কমিউনিটি প্রেসক্লাব মালয়েশিয়ার ২০১৯-২০২০ সালের পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়েছে।

গত রবিবার ( ২৪ ফেব্রুয়ারি ) কুয়ালালামপুরের স্থানীয় একটি হোটেলে সকল সদস্যের মতামত ও নির্বাচনের ভিত্তিতে এটিএন বাংলার মালয়েশিয়া প্রতিনিধি এস এম রহমান পারভেজকে সভাপতি, এনটিভি মালয়েশিয়া প্রতিনিধি কায়সার হামিদ হান্নানকে সাধারণ সম্পাদক ও ৭১ টিভির মালয়েশিয়া প্রতিনিধি শামছুজ্জামান নাঈমকে সাংগঠনিক সম্পাদক করে ১৫ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।

প্রবাসে সাংবাদিকতার মান বৃদ্ধি করা, অসহায় শ্রমিকের পাশে দাঁড়ানোরসহ বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে দীর্ঘদিন থেকে কাজ করছে এই সংগঠন। এছাড়াও বাংলাদেশ কমিউনিটি প্রেসক্লাব মালয়েশিয়াস্থ বাংলাদেশ দূতাবাসকে তথ্যগত সহযোগিতার পাশাপাশি মালয়েশিয়ায় বাংলাদেশী কমিউনিটির শক্তি বৃদ্ধি ও সম্পর্ক উন্নয়নে কাজ করছে।

বাংলাদেশ কমিউনিটি প্রেসক্লাব এর সাংবাদিকবৃন্দ দীর্ঘ দিন যাবৎ কারো কাছে মাথানত না করে অসহায় শ্রমিকের অধিকার আদায়ে কাজ করছে।

একটি পেশাদার সংগঠন হিসেবে নিজেদের দায়িত্বশীল দৃষ্টিভঙ্গি ও সাংবাদিকতার নৈতিকতা ও আদর্শের প্রমাণ দিতেই দীর্ঘদিন পর নিজেদের ঐক্যবদ্ধ অবস্থান বলেও জানান নতুন কমিটির দায়িত্বপ্রাপ্তরা।সর্বসম্মতিক্রমে গঠিত পূর্ণাঙ্গ কমিটির অন্য সদস্যরা হলেন- উপদেষ্টা -গৌতম রায় (সম্পাদক ,প্রবাসী কণ্ঠ )

সিনিয়র সহ-সভাপতি আমিনুল ইসলাম রতন (আলোর ডাক) মোস্তফা ইমরান রাজু (আরটিভি) সহ সভাপতি রফিক আহমেদ খান (বিডিনিউজ টোয়েন্টিফোরডটকম), যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল কাদের (সময় টিভি), দপ্তর সম্পাদক সওকত হোসেন জনী (দি নিউজ), সহ দপ্তর সম্পাদক মোহাম্মদ আশরাফুল মামুন (বিজয় টিভি) প্রচার সম্পাদক মোহাম্মদ শাহাবুদ্দিন আহমেদ (আমাদের সময়), সাস্কৃতিক সম্পাদক মেহেদী হাসান (আমাদের বাংলাদেশ) সম্মানিত সদস্য বৃন্দ হলেন -রফিকুল ইসলাম (আলোর ফোয়ারা) মোহাম্মদ এনায়েত হোসেন মুন্না (বরিশাল বার্তা)।


এ ক্যটাগরির আরো খবর..