× Banner
সর্বশেষ
পুশইনের বিষয়টি সমাধানের চেষ্টা চলছে – পররাষ্ট্র প্রতিমন্ত্রী শিক্ষাব্যবস্থাকে মালয়েশিয়া-অস্ট্রেলিয়ার মানে উন্নীত করার কাজ চলছে – শিক্ষামন্ত্রী মান্দায় হত্যাকাণ্ড, আসামিদের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ নবীগঞ্জে চাচাতো বোনকে ধর্ষণ মামলার আসামি তুহিন গ্রেফতার নবীগঞ্জে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত বেনাপোলে বিজিবি অভিযানে চোরাচালান পণ্য আটক  কালীগঞ্জে ইয়াবা সহ দুই মাদক ব্যবসায়ী আটক হঠাৎ বিশ্বজুড়ে ফেসবুক ডাউন, আইডি-মেসেঞ্জার অটো লগআউট কালীগঞ্জে শিশু তাবাচ্ছুম ধর্ষণ ও হত্যার বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত দেশে শিল্পায়নের নতুন সম্ভাবনা, শিগগিরই আসছে চীনা প্রতিনিধিদল – স্থানীয় সরকার মন্ত্রী

নিউজ ডেস্ক

বাংলাদেশ আওয়ামী লীগের তহবিল ৭০ কোটি ৪৩ লাখ ৭০ হাজার ১৬৬ টাকা

Brinda Chowdhury
হালনাগাদ: রবিবার, ৩১ জুলাই, ২০২২
আওয়ামী লীগের তহবিল

দেশের সরকার দলীয় বাংলাদেশ আওয়ামী লীগের আয় বেড়ে তহবিল দাঁড়িয়েছে ৭০ কোটি ৪৩ লাখ ৭০ হাজার ১৬৬ টাকা। এতে উল্লেখ করা হয়েছে, ২০২১ পঞ্জিকা বছরে আওয়ামী লীগের মোট আয় হয়েছে ২১ কোটি ২৩ লাখ ৪৬ হাজার ১০৬ টাকা।

রোববার (৩১ জুলাই) নির্বাচন কমিশনে (ইসি) জমা দেওয়া আয়-ব্যয়ের অডিট রিপোর্টে দলটি এ তথ্য জানায়।

২০২০ পঞ্জিকা বছরে মোট আয় ছিল ১০ কোটি ৩৩ লাখ ৪০ হাজার ৫০০ টাকা। অর্থাৎ ২০২০ পঞ্জিকা বছরের তুলনায় ১০ কোটি ৯০ লাখ ২ হাজার ৫৭৩ টাকা বেশি হয়েছে। আয় বৃদ্ধির কারণ হলো- মনোনয়ন ফরম বিক্রি ও প্রাথমিক সদস্য সংগ্রহ ফরম বিক্রি। আয়ের প্রধানখাতগুলো হচ্ছে মনোনয়ন ফরম বিক্রি, প্রাথমিক সদস্য সংগ্রহ ফরম বিক্রি ও সম্পত্তি হতে আয়।

এছাড়া ২০২১ পঞ্জিকা বছরে আওয়ামীলীগের মোট ব্যয় হয়েছে ৬ কোটি ৩০ লাখ ১৯ হাজার ৮৫২ টাকা। ২০২০ পঞ্জিকা বছরে মোট ব্যয় ছিল ৯ কোটি ৯৪ লাখ ৪৯ হাজার ৯৩১ টাকা। অর্থাৎ ২০২০ পঞ্জিকা বছরের তুলনায় ৩ কোটি ৬৪ লাখ ৩০ হাজার ৭৯ টাকা কম হয়েছে।

ব্যয় হ্রাসের কারণ-২০২০ পঞ্জিকা বছরে কোভিড অতিমারিতে দলীয় নেতাকর্মীদের আর্থিক সহায়তা দেওয়া হয়েছিল। কিন্তু ২০২১ পঞ্জিকা বছরে নগদ অর্থ বিতরণের পরিমাণ কম ছিল। ব্যয়ের প্রধান খাতগুলো- কর্মকর্তা ও কর্মচারীদের বেতন ভাতা বাবদ, সংগঠন পরিচালন ব্যয়, অফিস ভাড়া, প্রচার ও প্রকাশনা বাবদ ব্যয়।

এদিকে ২০২১ পঞ্জিকা বছরে বাংলাদেশ আওয়ামী লীগের বছর শেষে উদ্বৃত্ত ছিল ১৪ কোটি ৯৩ লাখ ২৬ হাজার ২৫৪ টাকা। ২০২০ পঞ্জিকা বছরের তুলনায় ১৪ কোটি ৫৪ লাখ ৩২ হাজার ৬৫৩ টাকা বেশি আছে।

২০২১ পঞ্জিকা বছরে বাংলাদেশ আওয়ামী লীগের বছর শেষে স্থিতি দাঁড়িয়েছে ৭০ কোটি ৪৩ লাখ ৭০ হাজার ১৬৬ টাকা। ২০২০ পঞ্জিকা বছর শেষে স্থিতি ছিল ৫০ কোটি ৭৬ লাখ ৩৭ হাজার ১৯৪ টাকা।

আওয়ামী লীগের কোষাধ্যক্ষ এইচ এম আশিকুর রহমান এই রিপোর্ট ইসি সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকারের কাছে জমা দেন। এপরর তিনি সাংবাদিকদের রিপোর্টটি পড়ে শোনান। আ.লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক  আব্দুস সোবাহান গোলাপ ও দপ্তর সম্পাদক  বিপ্লব বড়ুয়া এ সময় উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..