× Banner
সর্বশেষ
তামাকজাত পণ্যের ব্যবহার জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর – রাষ্ট্রপতি মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার প্যানেল স্থাপনের প্রতিশ্রুতি ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রীর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরী – স্বরাষ্ট্রমন্ত্রী অসহায় মানুষের পাশে থাকুন – নেতা-কর্মীদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর হজের আনুষ্ঠানিকতা শেষে শুরু হয়েছে ফিরতি ফ্লাইট শ্যামনগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী পালিত বাংলাদেশকে গিলে খাওয়ার স্বপ্ন দেখছেন একটি দল – এমপি খোকন তালুকদার  জাতির দুঃসময়ে নেতৃত্ব দিয়েছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান -মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী সবাইকে নিজ নিজ অবস্থানে থেকে দেশ গঠনের আহ্বান প্রধানমন্ত্রীর জিয়া উদ্যানে বিএনপির নেতাকর্মীদের ঢল

পিআইডি

বাংলাদেশকে দূষণমুক্ত করতে সম্ভাব্য সবকিছু করা হবে -পরিবেশমন্ত্রী

Kishori
হালনাগাদ: সোমবার, ৬ মার্চ, ২০২৩
বাংলাদেশ অ্যাওয়ার্ড ২০২২

বাংলাদেশ ক্ষুদ্র আয়তনের একটি জনবহুল দেশ হওয়ায় দূষণ নিয়ন্ত্রণ কষ্টসাধ্য হলেও দেশকে দূষণমুক্ত করতে সম্ভাব্য সবকিছু করা হবে। তিনি বলেন, বিশ্বের অন্যান্য দেশ পারলে আমরা কেন দেশকে পরিবেশ দূষণমুক্ত করতে পারবো না। দেশকে দূষণমুক্ত করতে সরকারের উদ্যোগের পাশাপাশি সকল শ্রেণির জনগণকে সম্পৃক্ত করা হবে। বলেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন।

‘এটিএন বাংলা উন্নয়নে বাংলাদেশ অ্যাওয়ার্ড ২০২২’ এ ভূষিত হওয়ায় মন্ত্রণালয়ের পক্ষ হতে পরিবেশমন্ত্রীকে অভিনন্দন জানানোর জন্য আজ পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন। এসময় মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদ, অতিরিক্ত সচিব ইকবাল আব্দুল্লাহ হারুন এবং অতিরিক্ত সচিব মিজানুর রহমানসহ মন্ত্রণালয়ের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

মন্ত্রী বলেন, যেকোনো স্বীকৃতি পেলে দায়িত্ব আরো বেড়ে যায়। মন্ত্রণালয়ের কর্মচারীদের নিরলসভাবে কাজ করে পরিবেশের উন্নতি দৃশ্যমান করতে হবে। পরিবেশ মন্ত্রণালয়ের কর্মচারীদের আন্তরিকভাবে কাজ করার নির্দেশ দিয়ে তিনি বলেন, দায়িত্বশীলতার সাথে মনোবল সহকারে দেশের পরিবেশ রক্ষায় কাজ করতে হবে।  স্মার্ট বাংলাদেশ গড়তে হলে পরিবেশ রক্ষায় স্মার্টভাবে কাজ করতে হবে।

উল্লেখ্য, রবিবার সন্ধ্যায় এটিএন বাংলা আয়োজিত এক অনুষ্ঠানে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোঃ শাহাব উদ্দিনকে ‘বন, পরিবেশ ও জলবায়ু উন্নয়ন’ ক্যাটেগরিতে ‘এটিএন বাংলা উন্নয়নে বাংলাদেশ অ্যাওয়ার্ড ২০২২’- প্রদান করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..