× Banner
সর্বশেষ
৯ অঞ্চলে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির আশঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত উত্তর ইরাকের খোর মোর গ্যাসক্ষেত্রে ড্রোন হামলার দাবি আজ ১১ শ্রাবণ মঙ্গলবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ (১১ শ্রাবণ)  ২৮ জুলাই মঙ্গলবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে সরকার শুধু স্বাস্থ্য ব্যবস্থা নয়, সার্বিক উন্নয়নে বদ্ধপরিকর – সমাজকল্যাণ মন্ত্রী চট্টগ্রাম চিড়িয়াখানাকে আন্তর্জাতিক মানে উন্নীত করা হবে – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী রপ্তানি বাণিজ্য বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র উদ্যোক্তাদের আন্তর্জাতিক মেলায় অংশগ্রহণে বুথ ভাড়া মওকুফ করা হবে – বাণিজ্যমন্ত্রী বাংলাদেশকে আঞ্চলিক এভিয়েশন হাব হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে সরকার – বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী শ্যামনগরে দুই ক্লিনিককে মোবাইল কোর্টে জরিমানা আগস্টে শুরু হচ্ছে ৪ দিনব্যাপী ‘আবাসন মেলা’

বাংলাদেশে ভারতীয় সংবাদ ওয়েবসাইট ব্লক

admin
হালনাগাদ: শনিবার, ২৫ নভেম্বর, ২০১৭

প্রতিবেশী ডেস্কঃ বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বা বিটিআরসি বলছে ভারতের একটি সংবাদ ওয়েবসাইট ‘দ্য ওয়্যার’ যাতে বাংলাদেশের ভেতরে দেখা না যায়, সেজন্য তারা সেটিকে ব্লক করে দিয়েছে ।

দ্য ওয়্যার একটি সংবাদ-ভিত্তিক ভারতীয় ওয়েবসাইট।

সম্প্রতি এই ওয়েবসাইট বাংলাদেশের নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয়ের নিখোঁজ শিক্ষক মোবাশ্বার হাসানকে নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে।

সেই প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের সশস্ত্র বাহিনীর গোয়েন্দা সংস্থা বা ডিজিএফআই মোবাশ্বার হাসানকে তুলে নিয়ে গেছে।

ব্রিটিশ সাংবাদিক ডেভিড বার্গম্যান এবং জঙ্গী তৎপরতা নিয়ে গবেষক সুইডেন প্রবাসী তাসনীম খলিল প্রতিবেদনটি লিখেছেন।

প্রতিবেদনটি প্রকাশের কয়েকদিন পরেই ‘দ্য ওয়্যার’ ওয়েবসাইটটি বাংলাদেশের ভেতরে ব্লক করে দেয়া হয়।

তবে সুনির্দিষ্টভাবে ওই রিপোর্টের কারণেই ওয়েবসাইটটি বাংলাদেশে বন্ধ করা হয়েছে কিনা সে বিষয়ে নিশ্চিত করে কর্মকর্তারা কিছু বলেন নি।

তবে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রন কমিশন বা বিটিআরসি’র চেয়ারম্যান শাহজাহান মাহমুদ বিবিসি বাংলাকে বলেছেন আইনশৃঙ্খলাকারী বাহিনীর দিকে থেকে আপত্তির কারণে এ ওয়েবসাইটটি বাংলাদেশের ভেতরে ব্লক করে দেয়া হয়েছে ।

মি: মাহমুদ বলেন, “আইনশৃঙ্খলাকারী বাহিনীর থেকে আমাদের জানানো হয়েছে যে এই ওয়েবসাইটটিতে আপত্তিকর বিষয় রয়েছে। সেজন্য আমরা সব আইএসপিকে নির্দেশ দিয়েছি যাতে এটি বাংলাদেশে দেখা না যায়।”

তবে ওয়েবসাইটটি এখনও বাংলাদেশের ভেতরে থেকে কেউ কেউ দেখতে পাচ্ছেন বলে জানা যাচ্ছে।

মোবাশ্বার হাসান ঢাকা থেকে নিখোঁজ হন সপ্তাহ দুয়েক আগে। এখনও তাঁর কোন খোঁজ পাওয়া যায়নি।


এ ক্যটাগরির আরো খবর..