× Banner
সর্বশেষ
শিগগিরই ১০ম ওয়েজ বোর্ড গঠনের কার্যক্রম শুরু হবে – তথ্যমন্ত্রী দুর্নীতি ও ভুল পরিকল্পনায় ভেঙে পড়েছে স্বাস্থ্য ব্যবস্থা – প্রতিমন্ত্রী অতীতে কেউ ছাত্রলীগ করলেও এনসিপিতে যোগ দিতে পারবে যদি অপরাধী না হয় : নাহিদ ইসলাম উন্নয়নমূলক কাজে ইউনিয়নভিত্তিক কমিটি গঠন করা হবে – ডেপুটি স্পিকার চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে প্রথম হজ ফ্লাইট উদ্বোধন সবার আগে বাংলাদেশ, দেশের স্বার্থকে সমুন্নত রেখে কাজ করতে হবে – ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী শ্যামনগরে এবার এসএসসি,দাখিল ও সমমান পরীক্ষার্থী ২৯৭৮ জন পাইকগাছায় ২০ হাজার ৫৪০ শিশু কে দেওয়া হবে হাম- রুবেলা ভ্যাকসিন পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চুরির ঘটনায় আটক -৩ ; সিসিটিভির সরঞ্জাম উদ্ধার  কৃষিমন্ত্রীর সাথে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের সাক্ষাৎ কামারখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে এস.এস.সি পরীক্ষা অনুষ্ঠিত-২০২৬

ডেস্ক

বাংলাদেশে ভারতীয় কূটনৈতিক পোস্টিং ‘নন-ফ্যামিলি’ ঘোষণা

Kishori
হালনাগাদ: বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
কূটনৈতিক পোস্টিং ‘নন-ফ্যামিলি

আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনকে ঘিরে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগের মধ্যে বাংলাদেশে থাকা ভারতীয় কূটনৈতিক মিশনকে ‘নন-ফ্যামিলি পোস্টিং’ হিসেবে ঘোষণা করেছে ভারত। অর্থাৎ, আপাতত বাংলাদেশে কর্মরত ভারতীয় কূটনীতিক ও কর্মকর্তাদের পরিবারের সদস্যদের অবিলম্বে দেশে ফেরার পরামর্শ দেওয়া হয়েছে। সম্প্রতি এমনটাই জানা গিয়েছে সংবাদ সংস্থা পিটিআই সূত্রে।

সরকারি সূত্রের উদ্ধৃতি দিয়ে পিটিআই-এর তরফে জানানো হয়েছে, বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতিকে গুরুত্ব দিয়ে সতর্কতামূলক পদক্ষেপ নেওয়া হয়েছে। যার জেরেই বাংলাদেশে থাকা ভারতীয় রাষ্ট্রদূত ও অন্যান্য আধিকারিকদের পরিবারের সদস্যদের ভারতে ফিরে আসার পরামর্শ দেওয়া হয়েছে। তবে একই সঙ্গে এটাও জানানো হয়েছে, আধিকারিকদের পরিবারের সদস্যদের দেশে ফেরার পরামর্শ দেওয়া হলেও বাংলাদেশে ভারতের দূতাবাস ও অন্যান্য সব কেন্দ্রই খোলা থাকবে।

কূটনৈতিক সূত্রের খবর অনুযায়ী, আসন্ন জাতীয় নির্বাচন, রাজনৈতিক অনিশ্চয়তা এবং সম্ভাব্য সহিংসতার আশঙ্কার প্রেক্ষিতেই এই সতর্কতামূলক পদক্ষেপ। ভারতের পক্ষ থেকে এটিকে একটি প্রশাসনিক ও নিরাপত্তাজনিত সিদ্ধান্ত হিসেবে দেখা হচ্ছে, কোনো কূটনৈতিক উত্তেজনা হিসেবে নয়।
নন-ফ্যামিলি পোস্টিং সাধারণত সেইসব দেশে করা হয়, যেখানে নিরাপত্তা পরিস্থিতি দ্রুত পরিবর্তনশীল বা ঝুঁকিপূর্ণ বলে বিবেচিত হয়। সংশ্লিষ্ট কর্মকর্তারা একাই দায়িত্ব পালন করেন, পরিবারকে অন্য নিরাপদ পোস্টিংয়ে রাখা হয়।
উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক মহলেও নজর বাড়ছে। নির্বাচন ঘিরে সহিংসতা, মানবাধিকার পরিস্থিতি ও আইনশৃঙ্খলা নিয়ে নানা আশঙ্কা প্রকাশ করা হচ্ছে।
ভারতের এই সিদ্ধান্ত মূলত কূটনৈতিক কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে নেওয়া হলেও, এটি বাংলাদেশ পরিস্থিতি নিয়ে নয়াদিল্লির বাড়তি সতর্কতার ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা।
এর আগে বাংলাদেশে ভোট হয়েছিল আওয়ামি লিগের সরকারের আমলে। শেখ হাসিনার টানা ১৬ বছরের রাজত্বে ২০২৪ সালেই সেই ভোটই ছিল তৃতীয় এবং সর্বশেষ নির্বাচন। বিএনপি এই নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছিল। একতরফাভাবে লুট করে ভোটে জেতার অভিযোগ উঠেছিল হাসিনার দলের বিরুদ্ধে। ওই বছরই ৫ই অগাস্ট গণঅভ্যুত্থানে দলটি ক্ষমতাচ্যুত হয়।

উল্লেখ্য, নির্বাচনের প্রাক্কালে ইনকিলাব মঞ্চের প্রধান ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে তেতে রয়েছে গোটা বাংলাদেশ। অপরাধীদের গ্রেপ্তার করতে উপদেষ্টা সরকারকে চরম সময়সীমা দিয়ে দিয়েছে ইনকিলাব মঞ্চ। পাশাপাশি ভয়ংকরভাবে সেদেশে বেড়েছে সংখ্যালঘু হিন্দুদের উপর অত্যাচার। গণপিটুনির পর নৃশংসভাবে পুড়িয়ে হত্যা করা হয়েছে ময়মনসিংয়ের হিন্দু যুবক দীপু দাসকে। এর পর থেকে এখনও পর্যন্ত বাংলাদেশে হিংসার বলি হয়েছেন বহু হিন্দু ব্যবসায়ী ও সাধারণ নাগরিক। গোটা পরিস্থিতিকে গুরুত্ব দিয়েই এবার আগাম সতর্কতা মূলক পদক্ষেপ করল বিদেশমন্ত্রক।


এ ক্যটাগরির আরো খবর..