× Banner
সর্বশেষ
লাল টেলিফোনে শেখ হাসিনার কল রেকর্ড শুনলেন প্রধানমন্ত্রী জুলাই গণঅভ্যুত্থান অনুষ্ঠান বয়কট করে অডিটোরিয়াম ত্যাগ করলেন এনসিপি নেতারা প্রতি উপজেলায় জুলাই শহীদদের নামে প্রতিষ্ঠান তৈরি হবে – তথ্য প্রতিমন্ত্রী ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য – প্রধানমন্ত্রী হঠাৎ মেয়ে থেকে ছেলে হয়েছে কেয়া আক্তার, বাড়িতে উৎসুক জনতার ভিড় জুলাই স্মৃতি জাদুঘর ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের জীবন্ত দলিল – সংস্কৃতিমন্ত্রী ডাসারে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত দেশের বারোটা বাজবে আর আমরা আঙুল চুষব, এটা হবে না – জামায়াত আমির বেনাপোল দৌলতপুর সিমান্ত থেকে ৩১০ বোতল ভারতীয় উইনিক্স সিরাপ উদ্ধার গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে দৃঢ়প্রতিজ্ঞ সরকার -তথ্যমন্ত্রী

বাংলাদেশে বিনিয়োগ করতে চায় মালয়েশিয়া

admin
হালনাগাদ: মঙ্গলবার, ৯ জানুয়ারী, ২০১৮

বিশেষ প্রতিবেদকঃ  সৌরবিদ্যুৎ, তথ্য ও প্রযুক্তি, বাস ও ট্রাক সংযোজন এবং কৃষিপণ্য প্রক্রিয়াকরণ খাতে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে মালয়েশিয়া।

ঢাকা সফরে এসে সোমবার বাংলাদেশ-মালয়েশিয়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (বিএমসিসিআই) কার্যালয়ে দেশটির ব্যবসায়ীরা এ আগ্রহের কথা জানান।

মালয়েশিয়ার ১০ সদস্যের ব্যবসায়ী প্রতিনিধিদলকে এসময় অভ্যর্থনা জানান বিএমসিসিআইয়ের নবনির্বাচিত সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন। প্রতিনিধিদলটিতে নেতৃত্ব দিচ্ছেন টিসি ম্যানেজমেন্ট সার্ভিসেস করপোরেশনের দাতো তাং সেং সুং।

মোয়াজ্জেম হোসেন এসময় বিএমসিসিআই’র আগামীদিনের পরিকল্পনা সম্পর্কে ব্রিফ করেন। তিনি দুদেশের মধ্যকার ব্যবসার ক্ষেত্রগুলো উল্লেখ করে বাংলাদেশে বিভিন্ন খাতে বিনিয়োগের ওপর গুরুত্বারোপ করেন।
বিএমসিসিআই সভাপতি বলেন, ২০২১ সালের মধ্যে নবায়নযোগ্য জ্বালানি খাতে সরকারের ২৪০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা রয়েছে।

তিনি বলেন, বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি (বিডা) ও বিএমসিসিআই আগামী এপ্রিলে কুয়ালালামপুরে আইসিটি প্রদর্শনীর আয়োজন করবে। সরকার দেশের বিভিন্ন স্থানে আইসিটি পার্ক তৈরি করছে। মালয়েশিয়া বাংলাদেশের আইসিটি বা আইওটি খাতে অংশীদার হতে পারে।

এ সফরে প্রতিনিধিদল বিডা, জ্বালানি মন্ত্রণালয়, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, পাওয়ার সেল, টেকসই নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন বোর্ড, বাংলাদেশ অ্যাগ্রো-প্রসেসিং অ্যাসোসিয়েশন পরিদর্শন এবং ঢাকা ও চট্টগ্রামে বাজার জরিপ করবে।


এ ক্যটাগরির আরো খবর..