× Banner
সর্বশেষ
আওয়ামী লীগের আমলে প্রতি বছর গড়ে প্রায় ১৬ বিলিয়ন মার্কিন ডলার পাচার -প্রধানমন্ত্রী সংসদ অধিবেশনে দুটি বিষয়ে প্রতিবাদ জানিয়ে বিরোধীদলের ওয়াকআউট বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ফুটবল দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন দ্রুততম সময়ে কাঙ্ক্ষিত সেবা দিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ ভূমি প্রতিমন্ত্রীর বাংলাদেশের উন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতা অব্যাহত রাখার আশাবাদ টেকসই ও কার্যকর প্রকল্প বাস্তবায়নে দৃষ্টিভঙ্গি পরিবর্তনের আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর সরকারী কাজের রড চুরির ঘটনায় দুই বিএনপি কর্মীসহ তিনজন গ্রেপ্তার আগামী ৩০ এপ্রিল সিলেট জেলা স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচির উদ্বোধন কোটালীপাড়ায় বেশি দামে তেল বিক্রি করায় দুই ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা  চট্টগ্রাম শহরে একজন ব্যক্তিও অনিরাপদে থাকবে না -চসিক মেয়র

বাংলাদেশে বিনিয়োগের আহ্বানঃ শ্রিংলা

admin
হালনাগাদ: রবিবার, ১৩ আগস্ট, ২০১৭

নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশে বিনিয়োগের আহ্বান
জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতীয়
হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা।
শুক্রবার ভারত ও বাংলাদেশের মধ্যে
ব্যবসায়িক সম্পর্কের সম্ভাবনা নিয়ে
কলকাতায় এক আলোচনা সভার
আয়োজন করেছিল ইন্ডিয়ান চেম্বার
অব কমার্স। সেখানে বাংলাদেশে
লগ্নির সুযোগ ও বাংলাদেশের
মাধ্যমে উত্তর-পূর্ব ভারতে সহজে
পৌঁছানোর সুবিধা ব্যাখ্যা করেন
শ্রিংলা। তিনি বলেন, ১০ বছর আগের
চেয়ে এখন ভারত ও বাংলাদেশের
সম্পর্ক অনেক উন্নত। এই সম্পর্ককে
আরও এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়ে
আশাবাদী তিনি। তিনি জানিয়েছেন,
উন্নয়নের জন্য দু’দেশের পারস্পরিক
যোগাযোগ বৃদ্ধি ও আলোচনাই
একমাত্র পথ এবং বাণিজ্যিক
যোগাযোগও এর অন্যতম। সন্ত্রাসবাদ
দমনে বাংলাদেশের ভূমিকার অকুন্ঠ
প্রশংসা করে হাইকমিশনার বলেন,
সন্ত্রাসবাদ দমনে যথেষ্ঠ কড়া
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ
হাসিনা। উত্তর-পূর্ব ভারতের
জঙ্গিদের ভারতের হাতে তুলে দিতে
ঢাকার ভূমিকা খুবই ইতিবাচক। তিনি
বলেন, সন্ত্রাসবাদের প্রশ্নে দু’দেশের
মনোভাবই এক। তার মতে, সন্ত্রাস
মোকাবিলায় দু’দেশকে একসঙ্গে কাজ
করতে হবে। কেউ একা পারবে না।
শ্রিংলা জানিয়েছেন, সন্ত্রাসবাদ
দমনে বাংলাদেশ যেমন ভারতের
পাশেই রয়েছে, তেমনই তিস্তা চুক্তি
দ্রুত রূপায়ণে ঐকমত্য প্রতিষ্ঠার জন্য
ভারত ঘরোয়া স্তরে আলোচনা
চালাচ্ছে।


এ ক্যটাগরির আরো খবর..