× Banner
সর্বশেষ
বেনাপোল সীমান্ত দিয়ে সড়কপথে বাংলাদেশে আসছেন ভারতের নবনিযুক্ত হাইকমিশনার দীনেশ ত্রিবেদী ইরানের সঙ্গে বড় সমঝোতা দাবি ট্রাম্পের, সপ্তাহের শেষেই হতে পারে শান্তিচুক্তি ১৫ টাকা কেজি দরে ৫৫ লাখ পরিবারকে চাল দেবে সরকার, বাজেটে প্রস্তাব আজ ১২ জুন বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১২ জুন শুক্রবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সাক্ষাৎ – নিরাপত্তা খাতের সংস্কারে গুরুত্বারোপ নতুন বাজেট অর্থনীতিতে যুগান্তকারী পরিবর্তনের সম্ভাবনা তৈরি করেছে একাধিক ব্যক্তিগত গাড়ি থাকলেই দিতে হবে পরিবেশ কর, সিসিভেদে কত দিতে হবে? শার্শার তিন গ্রামের মানুষের বিশুদ্ধ পানির একমাত্র উৎস রাজগঞ্জ বাওড় দখলমুক্ত করে উন্মুক্ত জলাশয় ঘোষণার দাবি ডাসারে মিথ্যা মামলার প্রতিবাদে সুশীল ও যুব সমাজের মানববন্ধন

হাই স্পিড ট্রেন পরিচালনায় স্পেনের সহায়তা চান রেলমন্ত্রী মোঃ নূরুল ইসলাম সুজন

ACP
হালনাগাদ: রবিবার, ১০ এপ্রিল, ২০২২
রেলপথমন্ত্রীর সাথে স্পেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

রেলপথমন্ত্রী মোঃ নূরুল ইসলাম সুজন এর সাথে আজ রেলভবনে বাংলাদেশে নিযুক্ত স্পেনের রাষ্ট্রদূত ফ্রান্সিস্কো বেনিতেজ সাক্ষাৎ করেন। এ সময় বাংলাদেশ রেলওয়েতে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেন তিনি। আলোচনায় রাষ্ট্রদূত বাংলাদেশে লোকোমোটিভ সরবরাহ করার আগ্রহ প্রকাশ করেন। এছাড়া ঢাকা-চট্টগ্রামে ইলেকট্রিক ট্রাকশন করার বিষয়ে আগ্রহ দেখান। ভাঙ্গা থেকে পায়রা পর্যন্ত নতুন রেলপথ নির্মাণ এবং রেলের উন্নয়নে স্বল্প সুদে ঋণ দিতে স্পেন সরকার আগ্রহী বলে রাষ্ট্রদূত জানান।

এর পাশাপাশি স্পেনের টালগো কোম্পানি কর্তৃক বাংলাদেশ রেলওয়েতে দেয়া প্রস্তাব অনুযায়ী বাংলাদেশ রেলওয়ের বিদ্যমান ট্র্যাকে হাইস্পিড ট্রেন পরিচালনা করা সম্ভব কিনা সে বিষয়ে সম্ভাব্যতা যাচাইয়ের জন্য একটি প্রস্তাব দেওয়া হয়েছে বলে উল্লেখ করেন তিনি।

স্পেনের টালগো কোম্পানি মূলত ডিজেল, ইলেকট্রিক এবং উভয় মোডের হাইস্পিড ট্রেন ডিজাইন ও প্রস্তুত করে থাকে। গত ১ ডিসেম্বর ২০২১ এ রেলপথমন্ত্রী স্পেনের ফ্যাক্টরি পরিদর্শন করেন। সেখানে বাংলাদেশ রেলওয়েতে তাদের ট্রেন পরিচালনার বিষয়ে একটি প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়।

রেলপথমন্ত্রী এ সময় বলেন, বর্তমান সরকার ইউরোপীয় প্রযুক্তিগত জ্ঞান বাংলাদেশ রেলওয়েতে সন্নিবেশ করার সিদ্ধান্ত গ্রহণ করেছে। মন্ত্রী আরো বলেন, একটি দেশের টেকসই উন্নয়নের জন্য ভারসাম্যপূর্ণ যোগাযোগ ব্যবস্থা খুবই গুরুত্বপূর্ণ। বর্তমান সরকার রেলওয়েকে অধিক গুরুত্ব দিয়ে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করছে।

আমাদের দেশ ব্রডগেজ ও মিটারগেজ দ্বারা দুই ভাগে বিভক্ত। আমরা সমস্ত দেশকে ব্রডগেজ এর আওতায় আনার জন্য ব্যবস্থা গ্রহণ করেছি। মন্ত্রী বাংলাদেশ রেলওয়েতে বিনিয়োগে স্পেনের আগ্রহের জন্য ধন্যবাদ জানান। এজন্য আন্তর্জাতিক বিভিন্ন টেন্ডার প্রক্রিয়ায় অংশগ্রহণের জন্য আহ্বান জানান। বৈঠককালে রেলপথ মন্ত্রণালয়ের সচিব মোঃ হুমায়ুন কবীর, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক ধীরেন্দ্র নাথ মজুমদার, অতিরিক্ত মহাপরিচালক (রোলিং স্টক) মঞ্জুরুল আলম চৌধুরী, অতিরিক্ত মহাপরিচালক (অবকাঠামো) কামরুল আহসান উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..