× Banner
সর্বশেষ
মালদ্বীপের ৬১তম স্বাধীনতা দিবসের প্যারেডে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর অংশগ্রহণ হজের প্রাথমিক নিবন্ধন শুরু, নির্দেশনা অনুযায়ী ১৫ বছরের নিচে হজে মানা ঢামেক হাসপাতাল চত্বরে ২ নারীর লাশ উদ্ধার বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সম্মানি ভাতা বাড়লো দেশে খাদ্য মজুত ৩৪ লাখ টনে উন্নীত করা হচ্ছে এইচ-১বি ভিসায় বড় ধাক্কা? যুক্তরাষ্ট্রে তিন বছর নতুন ভিসা স্থগিতের বিল, কী পরিবর্তন আসতে পারে শাপলা চত্বর হত্যাযজ্ঞে শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ জমা ঢাকা-নারিতা রুট পুনরায় চালু দরজায় চিরকুট টাঙিয়ে অগোচরে জন্মস্থান ছাড়লেন স্কালোনি ভারতে পরীক্ষা সংস্কারে টাস্কফোর্স গঠনের ঘোষণা মোদির

বাংলাদেশে আসবেন তো ব্রড?

admin
হালনাগাদ: শুক্রবার, ২৬ আগস্ট, ২০১৬

ক্রীড়া ডেস্ক: ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)বৃহস্পতিবার রাতেই নিশ্চিত করেছে ইংল্যান্ড ক্রিকেট দল বাংলাদেশ সফরে আসছে। অবশ্য ইসিবির পক্ষ থেকে ক্রিকেটারদের স্বাধীনতা দেওয়া হয়েছে যে কেউ চাইলে এই সফর থেকে সরেও যেতে পারে।

শোনা যাচ্ছে, বাংলাদেশ সফরে নাও আসতে পারেন ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক অ্যালিস্টার কুক। তার বিষয়টি যদিও নিরাপত্তাসংশ্লিষ্ট নয়, ব্যক্তিগত। দ্বিতীয়বারের মতো বাবা হতে চলেছেন কুক। এ সময় তার স্ত্রী অ্যালিসের পাশে থাকা জরুরি। বাংলাদেশ সফর নিয়ে তাই দোটানায় রয়েছেন তিনি।

ইংলিশ পেসার স্টুয়ার্ট ব্রড বাংলাদেশে আসবেন কি না, সেটিও অনিশ্চিত। ব্রডের ব্যাপারটা একটু অন্যরকম। চট্টগ্রামে সিরিজের প্রথম টেস্টের পর মিরপুরে দ্বিতীয় টেস্ট খেললে ইংলিশ পেসারের সেটি হবে শততম টেস্ট। বিশেষ এই মুহূর্তে ব্রডের পাশে থাকছেন না তার পরিবার। তার পরিবার এরই মধ্যে জানিয়ে দিয়েছে যে, নিরাপত্তাজনিত কারণে তারা বাংলাদেশে আসছেন না। ব্রড কী সিদ্ধান্ত নেন, সেটিই এখন দেখার বিষয়!

তথ্যসূত্র: মেইল অনলাইন।


এ ক্যটাগরির আরো খবর..