× Banner
সর্বশেষ
এনডিসি প্রতিনিধি দলের বেনাপোল স্থলবন্দর ও আইসিপি পরিদর্শন সবসময় জুলাই যোদ্ধাদের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী সরকারি কর্মচারীদের শৃঙ্খলা জোরদারে নতুন আইন পাস সুখী, সমৃদ্ধ বেটার বাংলাদেশ গড়তে সবাইকে একযোগে কাজ করতে হবে -প্রধানমন্ত্রী বিভেদ সৃষ্টির অপচেষ্টা সম্পর্কে সবাইকে সতর্ক থাকার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর   কার্গো পরিবহন কার্যক্রমকে সম্পূর্ণভাবে হয়রানিমুক্ত করা হবে -বিমান মন্ত্রী শ্রমমন্ত্রীর হস্তক্ষেপে নাসা গ্রুপের শ্রমিকদের সড়ক অবরোধ প্রত্যাহার কর্মসংস্থান বাড়াতে ও অর্থনীতি সমৃদ্ধ করতে কাজ করছে সরকার -বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী প্রশিক্ষণমূলক প্রতিষ্ঠানগুলোকে আরও কার্যকর করার লক্ষ্যে কাজ করছে সরকার -তথ্যমন্ত্রী পহেলা বৈশাখের শোভাযাত্রার নতুন নামকরণ ‘বৈশাখী শোভাযাত্রা’

বাংলাদেশে অব্যাহত হামলা সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে দেখছে জাতিসঙ্ঘ

admin
হালনাগাদ: শনিবার, ৯ জুলাই, ২০১৬

জাতিসঙ্ঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক বলেছেন বাংলাদেশে অব্যাহত হামলার ঘটনার বিষয়টি জাতিসঙ্ঘ সর্বাধিক গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। শুধু তাই নয় তুরস্ক, বাগদাদ, সৌদি আরবসহ মুসলিম বিশ্বে সংগঠিত সন্ত্রাসী হামলার ঘটনায় জাতিসঙ্ঘের উদ্বেগের কথেও জানান তিনি। বৃহস্পতিবার নিউ ইয়র্কের জাতিসঙ্ঘ সদর দফতরে নিয়মিত প্রেস ব্রিফিংয়ে একথা জানান তিনি।
এদিকে ঈদুল ফিতরকে সামনে রেখে জাতিসঙ্ঘ মহাসচিব কোনো বাণী না দেয়ায় সাংবাদিকদের কড়া সমালোচনার মুখে পড়েন জাতিসঙ্ঘ মহাসচিবের এই মুখপাত্র।
বাংলাদেশের প্রসঙ্গ টেনে এক বিদেশী সাংবাদিক জানতে চান, ইসলামিক বিশ্বে বিশেষ করে তুরস্ক থেকে ইরাক, ইরাক থেকে বাংলাদেশে যে রক্তাক্ত হামলা হচ্ছে জাতিসঙ্ঘ মহাসচিব কিংবা সদর দফতর বিষয়টি কিভাবে দেখছে। আপনার কাছে এব্যাপারে কী তথ্য আছে। কিছু কিছু ক্ষেত্রে বিশেষ করে বাংলাদেশের ক্ষেত্রে দায়েস ও আইসিস-এর নাম উঠে এসেছে। আর (বাংলাদেশের) এই ঘটনায় শত্রুদের উপাদান লক্ষ্য করা মতো। জাতিসঙ্ঘের পক্ষ থেকে দেশটির(বাংলাদেশের) সংঙ্গে কেউ কি কথা বলেছে?
জবাবে স্টিফেন ডুজারিক বলেন আমরা (জাতিসঙ্ঘ) অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিষয়টি নিয়েছি এবং আমি বাংলাদেশ , সৌদি আরব ও তুরস্কের ব্যাপারে দেয়া যে বিবৃতি দিয়েছে তার দিকে আপনাকে নজর দেবার অনুরোধ করছি। আর আমরা বাগদাদসহ গত মর্মান্তিক সপ্তাহে যে উগ্রবাদী গোষ্ঠীর হামলা লক্ষ্য করেছি তাতে বেশিরভাগই মুসলমানদের দ্বারা মুসলমানরাই ক্ষতিগ্রস্ত হয়েছেন। আর এই হামলাগুলো তখনই হলো যখন মুসলমানদের একটি পবিত্র সময় অতিবাহিত হচ্ছিল।
এদিকে, মুসলমানদের দুই ঈদ উপলক্ষ্যে জাতিসঙ্ঘ মহাসচিব বান কি মুন প্রতিবছর রেওয়াজ অনুযায়ী বাণী প্রকাশ করে থাকেন। কিন্তু এবারই প্রথম তিনি এই দিনে বাণী দেননি। এবিষয়ে সাংবাদিকদের জেরার মুখে পড়েন মুখপাত্র স্টিফেন ডুজারিক। কিন্তু তিনি কোনো সদুত্তর দিতে পারেননি।


এ ক্যটাগরির আরো খবর..