× Banner
সর্বশেষ
এনডিসি প্রতিনিধি দলের বেনাপোল স্থলবন্দর ও আইসিপি পরিদর্শন সবসময় জুলাই যোদ্ধাদের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী সরকারি কর্মচারীদের শৃঙ্খলা জোরদারে নতুন আইন পাস সুখী, সমৃদ্ধ বেটার বাংলাদেশ গড়তে সবাইকে একযোগে কাজ করতে হবে -প্রধানমন্ত্রী বিভেদ সৃষ্টির অপচেষ্টা সম্পর্কে সবাইকে সতর্ক থাকার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর   কার্গো পরিবহন কার্যক্রমকে সম্পূর্ণভাবে হয়রানিমুক্ত করা হবে -বিমান মন্ত্রী শ্রমমন্ত্রীর হস্তক্ষেপে নাসা গ্রুপের শ্রমিকদের সড়ক অবরোধ প্রত্যাহার কর্মসংস্থান বাড়াতে ও অর্থনীতি সমৃদ্ধ করতে কাজ করছে সরকার -বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী প্রশিক্ষণমূলক প্রতিষ্ঠানগুলোকে আরও কার্যকর করার লক্ষ্যে কাজ করছে সরকার -তথ্যমন্ত্রী পহেলা বৈশাখের শোভাযাত্রার নতুন নামকরণ ‘বৈশাখী শোভাযাত্রা’

বাংলাদেশের সাফল্য অনুকরণ করতে চায় ওআইসি

admin
হালনাগাদ: রবিবার, ৫ জুন, ২০১৬

নিউজ ডেস্কঃ মুসলিম দেশগুলোর মধ্যে বেসরকারি সংস্থা (এনজিও), নারীর ক্ষমতায়ন ও ক্ষুদ্রঋণ কার্যক্রমে বাংলাদেশের ব্যাপক সাফল্য অনুকরণ করতে চায় অর্গানাইজেশন অব ইসলামিক স্টেট (ওআইসি)।

ওআইসির মহাসচিব ইয়াদ বিন আমিন মাদানি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে এ জন্য সহযোগিতা চেয়েছেন। শনিবার রাতে সৌদি আরবের রয়্যাল কনফারেন্স প্যালেসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকে ওআইসি মহাসচিবের বৈঠক হয়।

ওআইসি মহাসচিব বলেন, ‘এনজিও, নারীর ক্ষমতায়ন ও ক্ষুদ্রঋণ খাতে বাংলাদেশ ব্যাপক সাফল্য অর্জন করেছে এবং এসব ক্ষেত্রে বিপুল আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে দেশটি…। এ সাফল্য অন্যান্য মুসলিম দেশের অনুকরণ করতে আমরা বাংলাদেশের কাছে, বিশেষ করে প্রধানমন্ত্রীর কাছে এ জন্য সহযোগিতা চাই।’

বার্তা সংস্থা বাসস জানিয়েছে, বৈঠকের পর পররাষ্ট্র সচিব মো. শহীদুল হক ও প্রধানমন্ত্রী প্রেস সেক্রেটারি ইহসানুল করিম সাংবাদিকদের বিষয়টি জানিয়েছেন।

পররাষ্ট্র সচিব জানান, প্রধানমন্ত্রী বলেন, ওআইসি আনুষ্ঠানিক প্রস্তাব দিলে বাংলাদেশ সহযোগিতার হাত বাড়িয়ে দেবে।

আমিন মাদানি বলেন, তাঁর সংগঠন বাংলাদেশের সাফল্যে অনুপ্রাণিত হয়ে নতুন পদক্ষেপ নিচ্ছে। তিনি বলেন, ‘আমরা বাংলাদেশের অভিজ্ঞতা অন্য মুসলিম দেশগুলোর জন্য অনুসরণ করতে চাই।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওআইসি মহাসচিবকে তাঁর সরকারের ‘একটি বাড়ি, একটি খামার’ প্রকল্পের কথা বলেন।

বৈঠকে ফিলিস্তিন প্রসঙ্গে আমিন মাদানি বলেন, ওআইসি রামাল্লায় একটি অফিস খুলতে যাচ্ছে। বাংলাদেশসহ ওআইসির সদস্যরা ওই অফিসের উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত থাকার আমন্ত্রণ জানানো হয়েছে। এ পর্যায়ে শেখ হাসিনা বলেন, উদ্বোধন অনুষ্ঠানে বাংলাদেশ মন্ত্রী পর্যায়ের প্রতিনিধি পাঠাবে।

গত শুক্রবার আমন্ত্রণে পাঁচ দিনের সফরে সৌদি আরবে গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদ ক্ষমতায় আসার পর এটাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রথম সৌদি সফর।


এ ক্যটাগরির আরো খবর..