× Banner
সর্বশেষ
আজ বুধবার (২২ এপ্রিল) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৮ বৈশাখ বুধবার (২২ এপ্রিল) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে সরকার সংবাদপত্রের স্বাধীনতায় বিশ্বাসী – প্রধানমন্ত্রী সাতক্ষীরায় তিনদিন ব্যাপি ৪৭তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন সীমান্ত এলাকায় বিজিবি অভিযানে ভারতীয় নেশা জাতীয় সিরাপসহ আটক-১ পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান এমপি’র সাথে কানাডিয়ান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ মাদক ও তামাকজাত দ্রব্যের বিস্তার রোধে সচেতনতা সৃষ্টির তাগিদ তথ্য ও সম্প্রচার মন্ত্রীর শার্শা থানা পুলিশের পৃথক অভিযানে আটক ৮ ঝিনাইদহে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দুই মোটরসাইকেল আরোহী নিহত প্রধানমন্ত্রীর সঙ্গে নোয়াব সদস্যদের বৈঠক

ডেস্ক

পাকিস্তানের সাথে বাংলাদেশের সম্পর্কে উদ্বিগ্ন ভারত -ভারতীয় সেনা প্রধান

Kishori
হালনাগাদ: রবিবার, ৯ মার্চ, ২০২৫
বাংলাদেশের সম্পর্কে উদ্বিগ্ন ভারত

সন্ত্রাসবাদের কেন্দ্রস্থল পাকিস্তান, তাদের আবার আমার যেকোনও প্রতিবেশী দেশের সাথে সম্পর্ক রয়েছে, তাই আমার চিন্তিত হওয়া উচিত। কারণ যতদূর আমি জানি, সন্ত্রাসবাদের বিষয়টি সেই দেশ থেকেও ব্যবহার করা যেতে পারে, যা আজ আমাদের প্রধান উদ্বেগ। জানিয়েছেন ভারতীয় সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। পাকিস্তানের সাথে বাংলাদেশের সম্পর্কে উদ্বিগ্ন ভারত

শনিবার (৮ মার্চ) ভারতের রাজধানী নয়াদিল্লিতে ইন্ডিয়া টুডে কনক্লেভে এক ইন্টারেক্টিভ অধিবেশনে এ মন্তব্য করেন তিনি।

অধিবেশন চলাকালীন ভবিষ্যতের জন্য ভারতীয় সেনাবাহিনীর প্রস্তুতি, চলমান সংঘাত থেকে শিক্ষা, বাংলাদেশের পরিস্থিতি এবং প্রকৃত নিয়ন্ত্রণ রেখা এবং নিয়ন্ত্রণ রেখা সম্পর্কে বিস্তৃত প্রশ্নের জবাব দেন জেনারেল উপেন্দ্র দ্বিবেদী।

এ সময় পাকিস্তান ও চীনের ঘনিষ্ঠ সম্পর্ক নিয়ে করা এক প্রশ্নের জবাবে ভারতীয় সেনাপ্রধান বলেন, উভয় দেশের মধ্যে উচ্চ মাত্রার যোগসাজশ রয়েছে এবং এটা আমাদের মেনে নিতে হবে। এর অর্থ কী? আমার মতে, দুটি ফ্রন্টের হুমকি এখন বাস্তবতা।

অবশ্য ভারতীয় সেনাপ্রধান এটাও বলেন, বাংলাদেশের ভূমিকা সম্পর্কে এখনই সিদ্ধান্ত নেওয়া ‘অনেক তাড়াতাড়ি’ হতে পারে। বাংলাদেশে সরকার পরিবর্তনের ফলে ভারতের সঙ্গে তাদের সম্পর্কে পরিবর্তন আসতে পারে।

তিনি আরও বলেন, আমি খুব স্পষ্ট করেই বলব, বাংলাদেশ ও ভারতের বর্তমান সামরিক সম্পর্ক খুবই শক্তিশালী। আমরা নিয়মিতভাবে নোট বিনিময় করি, যাতে যেকোনও ধরনের দ্বিধা-দ্বন্দ্ব বা সন্দেহ এড়ানো যায়।

পরিশেষে সহাবস্থান, সহযোগিতা এবং সমন্বয়ের আহ্বান জানিয়ে জেনারেল উপেন্দ্র দ্বিবেদী বলেন, যুদ্ধে জড়ানো এই অঞ্চলের দেশগুলোর জন্য ভালো নয়। তাই, আমরা যা দেখছি তা হলো— কীভাবে আমরা আজকের পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্য রাখতে পারি এবং কূটনৈতিকভাবে পরিস্থিতি মোকাবিলা না করা পর্যন্ত তা কীভাবে পরিচালনা করতে পারি।


এ ক্যটাগরির আরো খবর..