× Banner
সর্বশেষ
শিক্ষকদের সম্মিলিত প্রচেষ্টায় নকলমুক্ত পরীক্ষা আয়োজন করা সম্ভব হবে -শিক্ষামন্ত্রীর ভোজ্য তেলের বাজার স্থিতিশীল রাখতে সীমান্ত এলাকাসহ সারাদেশে বিজিবির তৎপরতা জোরদার মধুখালীতে মালেকা চক্ষু হাসপাতালের ২৫ বছর পূর্তি (রজত জয়ন্তী) উৎসব হজযাত্রায় নিষিদ্ধ পণ্য বহন থেকে বিরত থাকতে অনুরোধ ধর্ম মন্ত্রণালয়ের বাঙালির আত্মীক শিকড় পহেলা বৈশাখ  শ্রম (সংশোধন) বিল, ২০২৬ সংসদে পাস টোকিওতে ‘বাংলাদেশ বিজনেস সেমিনার’ অনুষ্ঠিত লক্ষ্মীপুরে অটো চালকের লাশ উদ্ধার পাহাড়ের বৈচিত্র্যে মানবিক ঐক্যের সুর: বিজু-সাংগ্রাই-বৈসু-বিষু-চাংক্রান বাংলাদেশে প্রথম বারের মতো তৈরি হতে যাচ্ছে ক্যাবল-স্টেইড সেতু

বাংলাদেশের বড় জয়

admin
হালনাগাদ: রবিবার, ২৪ জানুয়ারী, ২০১৬

ক্রীড়া প্রতিবেদক: জিম্বাবুয়েকে ৬৩ রানে হারিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে। শনিবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আগে ব্যাটিং করে বাংলাদেশ ৯ উইকেটে ২৮৪ রান সংগ্রহ করে। জবাবে জিম্বাবুয়ে ৭ উইকেটে ২২১ রানের বেশি করতে পারেনি।

বাংলাদেশের হয়ে প্রস্তুতি ম্যাচে সেঞ্চুরির দেখা পেয়েছেন নাজমুল হোসেন শান্ত। ১০৩ বলে ১০২ রান করেন বাহাতি টপ অর্ডার এ ব্যাটসম্যান। ৫টি চার ও ১ ছক্কায় শান্ত তার ইনিংসটি সাজান। দ্বিতীয় সর্বোচ্চ ৪৩ রান করেন ওপেনার পিনাক ঘোষ। মারকুটে পিনাক ৫৫ বলে ৫ বাউন্ডারিতে করেন ৪৩ রান। অধিনায়ক মেহেদি হাসান মিরাজের ব্যাট থেকে আসে ৩৩ রান। এ ছাড়া জয়রাজ শেখ ২৬, জাকির হাসান ও সাঈদ সরকার ২০ করে রান করেন।

২৮৫ রানের টার্গেটে জিম্বাবুয়েও বেশ ভালো জবাব দেয়। তাদের উইকেটরক্ষক ব্যাটসম্যান রায়ান মুরে ১২৩ রানের ইনিংস খেলে দলকে জয়ের পথে এগিয়ে নিতে থাকেন। কিন্তু সতীর্থদের সঙ্গ না পাওয়ায় বাংলাদেশের যুবাদের থেকে জয় ছিনিয়ে আনতে পারেননি মুরে। ডানহাতি এ ব্যাটসম্যান বলের সঙ্গে পাল্লা দিয়ে ১২৩ বলে ১২৩ রান করেন। ৯টি চার ও ৩টি ছক্কা হাঁকান তিনি। জিম্বাবুয়ের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ৩২ রান করেন অক্ষয় পাটেল। বাংলাদেশের বোলারদের দাপটে জিম্বাবুয়ের অন্য কোনো ব্যাটসম্যান ভালো করতে পারেননি।

বল হাতে বাংলাদেশের সেরা বোলার পেসার আব্দুল হালিম। ৮ ওভারে ৪৬ রানে নিয়েছেন ২ উইকেট। ১টি করে উইকেট পেয়েছেন মোহাম্মদ সাইফউদ্দিন, মেহেদি হাসান মিরাজ, আরিফুল ইসলাম, সাঈদ সরকার ও জয়রাজ শেখ।

প্রসঙ্গত, আগামী ২৭ জানুয়ারি ১১তম যুব বিশ্বকাপের পর্দা উঠছে। উদ্বোধনী ম্যাচে বাংলাদেশ দলের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। ‘এ’ গ্রুপে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার প্রতিপক্ষ নামিবিয়া ও স্কটল্যান্ড।


এ ক্যটাগরির আরো খবর..