× Banner
সর্বশেষ
উপনির্বাচনকে সামনে রেখে বগুড়ায় প্রধানমন্ত্রীর সফর স্থগিত বিমান খাতের উন্নয়নে যুক্তরাষ্ট্রের সহযোগিতা চাইলো বাংলাদেশ ১৫ মার্চের মধ্যে বাজেট প্রস্তাবনা চেয়েছে এনবিআর ঢাকা বিমানবন্দরে আজ ৩৮টি ফ্লাইট বাতিল জুলাই জাতীয় সনদ ও গণভোট অধ্যাদেশ কেন অবৈধ নয় – হাইকোর্টের রুল নবীগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে দু’পক্ষের সংঘর্ষে নারী-শিশুসহ আহত অর্ধশতাধিক বাহরাইনে বাংলাদেশির মৃত্যুতে সেদেশের রাজার শোক নড়াইলে পুলিশের সফল অভিযানে ইয়াবাসহ একজন গ্রেফতার প্রধানমন্ত্রীর সঙ্গে কোস্টগার্ডের মহাপরিচালকের সাক্ষাৎ পাকিস্তানে নিরাপত্তা সংকট: ভিসা অ্যাপয়েন্টমেন্ট বাতিল যুক্তরাষ্ট্রের

ডেস্ক

বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ চলাকালেই ওয়ানডে সিরিজের জন্য দল ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪
https://thenewse.com/wp-content/uploads/Bangladesh-Cricket-Board.jpg

বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ চলাকালেই ওয়ানডে সিরিজের জন্য দল ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশের বিপক্ষে টেস্টে ভালো পারফর্ম করায় ওয়ানডে দলে ডাক পেয়েছেন অলরাউন্ডার জাস্টিন গ্রিভস। আর প্রথমবার ওয়ানডে দলে ডাক পেয়েছেন উইকেটরক্ষক ব্যাটসম্যান আমির জাঙ্গু।

বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য সোমবার (২ ডিসেম্বর) ১৫ সদস্যের দল ঘোষণা করেছেন ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লিউআই)। ইংল্যান্ডের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের শেষ সিরিজের দল থেকে স্কোয়াডে দুটি পরিবর্তন আনা হয়েছে। হায়ডেন ওয়ালশ জুনিয়র ও জুয়েল অ্যান্ড্রুর জায়গা নিয়েছেন আমির জাঙ্গু ও জাস্টিন গ্রিভস।
জাস্টিন গ্রিভস ওয়েস্ট ইন্ডিজের ওয়ানডে দলে আগে খেললেও জাঙ্গু প্রথমবার ডাক পেয়েছেন। ২৭ বছর বয়সি উইকেটরক্ষক ব্যাটার জাঙ্গুকে নিয়ে বেশ আলোচনাও হচ্ছে। ৪৯টি লিস্ট ‘এ’ ম্যাচ খেলা জাঙ্গু সবশেষ ৫ ইনিংসের মধ্যে তিন ম্যাচেই হাঁকিয়েছেন অর্ধশতক। আছে ১টি শতরানের ইনিংসও।

ওয়েস্ট ইন্ডিজকে নেতৃত্ব দেবেন শাই হোপ। সহ-অধিনায়ক হিসেবে রয়েছেন ব্রেন্ডন কিং। সেন্ট কিটসে আগামী ৮, ১০ ও ১২ ডিসেম্বর হবে তিনটি ওয়ানডে। পরে তিনটি টি-টোয়েন্টিও খেলবে দুই দল।
বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য ওয়েস্ট ইন্ডিজের স্কোয়াড।
শাই হোপ (অধিনায়ক), ব্রেন্ডন কিং (সহ-অধিনায়ক), কিসি কার্টি, রস্টন চেজ, ম্যাথু ফোর্ড, জাস্টিন গ্রিভস, শিমরন হেটমেয়ার, আমির জাঙ্গু, আলজারি জোসেফ, শামার জোসেফ, এভিন লুইস, গুদাকেশ মোতি, শেরফানে রাদারফোর্ড, জায়ডেন সিলস ও রোমারিও শেফার্ড।


এ ক্যটাগরির আরো খবর..