× Banner
সর্বশেষ
আজ ১৭ মার্চ (মঙ্গলবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে প্রধানমন্ত্রীকে ৯ মানবাধিকার সংগঠনের চিঠি – মানবাধিকার সুরক্ষায় ব্যবস্থা নেওয়ার আহ্বান পুলিশ সংস্কার ও মাদক নিয়ন্ত্রণে বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস ইউএনওডিসির সমান সুযোগ না পেলে ইউরোপীয় ও ফ্রান্সের প্রতিষ্ঠানগুলো বাংলাদেশে আসবে না – ফ্রান্সের রাষ্ট্রদূত দেশটি আমাদের সবার তাই এই দেশ গড়তে হলে সবাইকে ধৈর্য ধরে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী সিটিটিসির বোম্ব ডিসপোজাল ইউনিট পরিদর্শন করল সেনাবাহিনীর প্রশিক্ষণ দল শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অর্থনৈতিকভাবে দেশ খুব খারাপ অবস্থায়ও সরকার সব কাজ চালিয়ে যাচ্ছে – অর্থমন্ত্রী বেনাপোলে খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় ইফতার ও দোয়া মাহফিল দেশে চালু হচ্ছে ‘ওয়ান সিটিজেন ওয়ান কার্ড’

কূটনৈতিক প্রতিবেদক

বাংলাদেশের জনগণই নিজেদের ভবিষ্যৎ নির্ধারণ করবে -ভারত

Kishori
হালনাগাদ: শুক্রবার, ১৭ নভেম্বর, ২০২৩
বাংলাদেশের সংসদীয় নির্বাচন

‘বাংলাদেশের জনগণ এবং তাদের গণতান্ত্রিক ব্যবস্থা এ বিষয়ে কাজ করবে। বাংলাদেশের নির্বাচন ঢাকার অভ্যন্তরীণ বিষয় এবং দেশটির জনগণই তাদের ভবিষ্যৎ নির্ধারণ করবে। ‘বাংলাদেশের জনগণই নিজেদের ভবিষ্যৎ নির্ধারণ করবে। ঘনিষ্ঠ বন্ধু ও অংশীদার হিসেবে আমরা বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে সম্মান করি।’

বৃহস্পতিবার (১৬ নভেম্বর) নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে এমনটি জানান মুখপাত্র অরিন্দম বাগচি।

সম্প্রতি নয়াদিল্লিতে পঞ্চবার্ষিক ভারত-যুক্তরাষ্ট্র টু প্লাস টু মন্ত্রী পর্যায়ের সংলাপ শেষে এক সংবাদ সম্মেলনে ভারতের পররাষ্ট্র সচিব বিনয় কোয়াত্রা বলেন, ‘আমরা আঞ্চলিক ইস্যু নিয়ে ব্যাপকভাবে আলোচনা করেছি। বাংলাদেশ নিয়ে আমরা আমাদের দৃষ্টিভঙ্গি খুব স্পষ্টভাবে তুলে ধরেছি।’

দ্বিপক্ষীয় ওই বৈঠকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন ও প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন যুক্তরাষ্ট্রের পক্ষে নেতৃত্ব দেন।

সংবাদ সম্মেলনে টু প্লাস টু সংলাপে বাংলাদেশ নিয়ে আলোচনা হয়েছে কি না, তা নিয়ে প্রশ্ন করা হয়। ভারতের পররাষ্ট্র সচিব বলেন, ‘তৃতীয় কোনো দেশের নীতি নিয়ে মন্তব্য করা ভারতের কাজ নয়।

বাংলাদেশের ঘনিষ্ঠ বন্ধু ও অংশীদার হিসেবে দেশটির গণতান্ত্রিক প্রক্রিয়াকে সম্মান করে ভারত। একটি স্থিতিশীল, শান্তিপূর্ণ ও প্রগতিশীল দেশের রূপকল্পকে সমর্থন অব্যাহতও রাখবে নয়াদিল্লি।’

এর আগে ভারত জানিয়েছিল, তারা বাংলাদেশের ‘স্থিতিশীল, শান্তিপূর্ণ ও প্রগতিশীল’ জাতির রূপকল্পকে সমর্থন অব্যাহত রাখবে।


এ ক্যটাগরির আরো খবর..