× Banner
সর্বশেষ
শিক্ষকদের সম্মিলিত প্রচেষ্টায় নকলমুক্ত পরীক্ষা আয়োজন করা সম্ভব হবে -শিক্ষামন্ত্রীর ভোজ্য তেলের বাজার স্থিতিশীল রাখতে সীমান্ত এলাকাসহ সারাদেশে বিজিবির তৎপরতা জোরদার মধুখালীতে মালেকা চক্ষু হাসপাতালের ২৫ বছর পূর্তি (রজত জয়ন্তী) উৎসব হজযাত্রায় নিষিদ্ধ পণ্য বহন থেকে বিরত থাকতে অনুরোধ ধর্ম মন্ত্রণালয়ের বাঙালির আত্মীক শিকড় পহেলা বৈশাখ  শ্রম (সংশোধন) বিল, ২০২৬ সংসদে পাস টোকিওতে ‘বাংলাদেশ বিজনেস সেমিনার’ অনুষ্ঠিত লক্ষ্মীপুরে অটো চালকের লাশ উদ্ধার পাহাড়ের বৈচিত্র্যে মানবিক ঐক্যের সুর: বিজু-সাংগ্রাই-বৈসু-বিষু-চাংক্রান বাংলাদেশে প্রথম বারের মতো তৈরি হতে যাচ্ছে ক্যাবল-স্টেইড সেতু

বাংলাদেশের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ৪ ফেব্রুয়ারী, ২০১৬

ক্রীড়া প্রতিবেদক : এশিয়া কাপের ত্রয়োদশ আসর ২৪ ফেব্রুয়ারি থেকে মাঠে গড়াবে। চলবে ৬ মার্চ পর্যন্ত। আর ৮ মার্চ থেকে শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের ষষ্ঠ আসর। চলবে ৩ এপ্রিল পর্যন্ত।

আসন্ন এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য বুধবার ১৫ সদস্যের বাংলাদেশ দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। প্রধান নির্বাচক ফারুক আহমেদ বুধবার বিকেলে এ দল ঘোষণা করেন।

১৫ জনের পাশাপাশি চারজন ক্রিকেটারকে স্ট্যান্ডাবাই রাখা হয়েছে। দলে ৫ জন পেসার রাখা হয়ছে। প্রথমবারের মতো বিশ্বকাপ দলে সুযোগ পেয়েছেন নুরুল হাসান সোহান, আবু হায়দার রনি ও মো. মিথুন।

২৫ সদস্যের প্রাথমিক তালিকা থেকে বাদ পড়েছেন লিটন কুমার দাস, মোসাদ্দেক হোসেন সৈকত, আরিফুল হক, শফিউল ইসলাম, মোহাম্মদ শহীদ, আবুল হাসান রাজু।

বাংলাদেশের ১৫ সদস্যের চূড়ান্ত স্কোয়াড :

তামিম ইকবাল, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, কাজী নুরুল হাসান সোহান, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, মাশরাফি বিন মতুর্জা, মুস্তাফিজুর রহমান, আবু হায়দার রনি, আল আমিন হোসেন, তাসকিন আহমেদ, নাসির হোসেন, মো. মিথুন ও আরাফাত সানী।

স্ট্যান্ডবাই : কামরুল ইসলাম রাব্বী, ইমরুল কায়েস, মুক্তার আলী ও শুভাগত হোম।

আসন্ন এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে ২১ জানুয়ারি ২৫ সদস্যের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তাদের নিয়ে খুলনায় অনুষ্ঠিত হয় অনুশীলন ক্যাম্প। রোববার শেষ হয়েছে ক্যাম্প। এই ক্যাম্প শেষে বুধবার চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

 


এ ক্যটাগরির আরো খবর..