বাংলাদেশের ‘ক্রিস গেইলের’ প্রাণবন্ত ব্যাটিং

ক্যারিবীয় দানব ক্রিস গেইলের মতো দুর্ধর্ষ ব্যাটিং তার। এই টুর্নামেন্টেই ভেঙেছেন গেইলের অপরাজিত ১৭৫ রানের রেকর্ড। করেছেন অপরাজিত ১৮০ রান। তাই মোহাম্মদ আব্দুল মালেককে বলা হচ্ছে বাংলাদেশের ‘ক্রিস গেইল‘।

তার লক্ষ্য টুর্নামেন্টের শীর্ষ রান সংগ্রাহক হওয়ার। এজন্য আব্দুল মালেককে টপকাতে হবে আরো দু‘জনকে। আজ ব্লাইন্ড টি–টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে লড়ছে তারা।

মারকুটে এই ওপেনার ব্যাটসম্যান ৪ বাউন্ডারি হাকিয়ে সংগ্রহ করেছেন ৩২ রান। তার প্রাণবন্ত ব্যাটিংয়ে দলের সংগ্রহ ৮ ওভারে ৫৯ রান। সাথে আছেন মোহসিন হোসেন জয়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।