× Banner
সর্বশেষ
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১৩ দিনে মোট ৯১টি বিল পাস শিক্ষকদের সম্মিলিত প্রচেষ্টায় নকলমুক্ত পরীক্ষা আয়োজন করা সম্ভব হবে -শিক্ষামন্ত্রীর ভোজ্য তেলের বাজার স্থিতিশীল রাখতে সীমান্ত এলাকাসহ সারাদেশে বিজিবির তৎপরতা জোরদার মধুখালীতে মালেকা চক্ষু হাসপাতালের ২৫ বছর পূর্তি (রজত জয়ন্তী) উৎসব হজযাত্রায় নিষিদ্ধ পণ্য বহন থেকে বিরত থাকতে অনুরোধ ধর্ম মন্ত্রণালয়ের বাঙালির আত্মীক শিকড় পহেলা বৈশাখ  শ্রম (সংশোধন) বিল, ২০২৬ সংসদে পাস টোকিওতে ‘বাংলাদেশ বিজনেস সেমিনার’ অনুষ্ঠিত লক্ষ্মীপুরে অটো চালকের লাশ উদ্ধার পাহাড়ের বৈচিত্র্যে মানবিক ঐক্যের সুর: বিজু-সাংগ্রাই-বৈসু-বিষু-চাংক্রান

বাংলাদেশের ওষুধ ১৪৫ দেশে রপ্তানি

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ৭ জুন, ২০১৮

বিশেষ প্রতিবেদকঃ ১৪৫টি দেশে রপ্তানি হচ্ছে বাংলাদেশে উৎপাদিত ওষুধ। দেশে উৎপাদিত ওষুধের চাহিদা মিটিয়ে এ রপ্তানি হয়েছে। এ থেকে ২০১৭ সালে ৩ হাজার ১৯৬ কোটি টাকা আয় বাংলাদেশ এসেছে।  অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে বাজেট পেশকালে এ কথা জানান।

তিনি বলেন, ওষুধ উৎপাদনেও আমাদের অর্জন গর্ব করার মতো। দেশের চাহিদার প্রায় ৯৮ শতাংশ মেটানোর পর বাংলাদেশে উৎপাদিত ওষুধ এখন বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি করা হচ্ছে। ২০১৭ সালে বিশ্বের ১৪৫টি দেশে ৩ হাজার ১৯৬ কোটি টাকার ওষুধ রপ্তানি করা হয়েছে। সারা বিশ্বে বাংলাদেশে উৎপাদিত ওষুধের বিশেষ সুনাম রয়েছে।

অর্থমন্ত্রী বলেন, এরইমধ্যে আমরা ‘ওষুধ নীতি ২০১৬’ জারি করেছি। বাংলাদেশের ওষুধ উৎপাদন প্রতিষ্ঠান পরিদর্শন করা এখন সম্পূর্ণ ভিন্ন ধরনের একটি অভিজ্ঞতা, সেখানে কোনও ওষুধের গন্ধ নেই বা ওষুধের বর্জ্য দেখা যায় না।


এ ক্যটাগরির আরো খবর..