× Banner
সর্বশেষ
তিন বছরের মধ্যে পাট বীজে স্বয়ংসম্পূর্ণ হবে দেশ – কৃষিমন্ত্রী সোনার দাম ভরিতে এক লাফে বাড়লো ৫৪৮২ টাকা দূতাবাসের সহায়তায় কুয়েত থেকে দেশে ফিরেছেন এক নারী কর্মী ব্রাজিলে দুই হেলিকপ্টারের মুখোমুখি সংঘর্ষ, সব আরোহী নিহত বিশ্ব প্রবীণ নির্যাতন সচেতনতা দিবস, প্রবীণদের মর্যাদা, নিরাপত্তা ও অধিকার নিশ্চিতের আহ্বান আজ বিশ্ব বায়ু দিবস, জলবায়ু সুরক্ষা ও টেকসই ভবিষ্যৎ গঠনে বায়ুশক্তির গুরুত্ব তুলে ধরার আহ্বান আজ ১৫ জুন (৩১ জ্যৈষ্ঠ) সোমবারে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ সোমবার (১৫ জুন) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ঝিকরগাছায় মামলা তুলে নিতে হুমকি ও চাঁদা দাবি : থানায় অভিযোগ লক্ষ্মীপুরে গোখামারের বিষাক্ত দুর্গন্ধে বাড়ী ছাড়া শিক্ষক দম্পতি

নিউজ ডেক্স

বাংলাদেশেই প্রথম রকেট তৈরি সম্পন্ন করেন নাহিয়ান আল রহমান

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ৩ ফেব্রুয়ারী, ২০২২
বাংলাদেশেই প্রথম রকেট তৈরি সম্পন্ন করেন নাহিয়ান আল রহমান

মহাকাশ যাত্রার আধুনিক দ্রুতগতি প্রযুক্তির মধ্যে প্রথম অবস্থানে রয়েছে রকেট। ইতোমধ্যেই রকেটের সহযোগিতায় কৃত্রিম উপগ্রহ বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ মহাকাশে উৎক্ষেপণ করা হয়েছে।

এবার বাংলাদেশেই প্রথম রকেট তৈরি সম্পন্ন করেছেন ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থী নাহিয়ান আল রহমান। গাইবান্ধা জেলায় বেড়ে ওঠা তরুণ নাহিয়ান আল রহমানের শিক্ষাজীবন শুরু সুন্দরগঞ্জের আবদুল মজিদ সরকারি বালক উচ্চবিদ্যালয়ে।

এরপর সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে লেখাপড়া করেন। স্কুলজীবন শেষে ভর্তি হন ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজে। তবে ছোটবেলা থেকেই তার মনে রকেট তৈরির ভাবনা ছিল। সেই ভাবনা থেকেই কলেজজীবনে এসেই প্রথম রকেট তৈরি করতে মনোনিবেশ করেন। শিক্ষাজীবনের পাশাপাশি ধাপে ধাপে রকেট তৈরির কাজে এগোতে থাকেন নাহিয়ান আল রহমান।

দীর্ঘদিনের প্রচেষ্টার ফলে শেষে ২৮ বছর বয়সে তৈরি করেন বাংলাদেশের প্রথম রকেট। ইতোমধ্যে ধূমকেতু-১ ও ধূমকেতু-২ নামের চারটি রকেট তৈরি সম্পন্ন করেন তিনি।


এ ক্যটাগরির আরো খবর..