× Banner

পিআইডি

বাংলাদেশি কর্মীদের ভিসা দিচ্ছে না কাতার-প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫
কর্মীদের ভিসা দিচ্ছে না কাতার

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় জানিয়েছে, সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমসহ কতিপয় সংবাদ মাধ্যমে প্রচারিত ‘বাংলাদেশি কর্মীদের ভিসা দিচ্ছে না কাতার’ শীর্ষক প্রচারণাটি একেবারেই গুজব।

এ ধরনের মিথ্যা তথ্য পরিবেশন জনমনে বিভ্রান্তি সৃষ্টি করার জন্য মহলবিশেষের উদ্দেশ্য প্রণোদিত অপপ্রয়াস বলে মন্ত্রণালয় মনে করে। মন্ত্রণালয় এ ধরনের গুজব এড়িয়ে চলার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছে।

মন্ত্রণালয় জানিয়েছে, কাতারের শ্রমবাজার যথারীতি চালু রয়েছে। বাংলাদেশ থেকে কাতারে সেপ্টেম্বর ২০২৪ থেকে সেপ্টেম্বর ২০২৫ পর্যন্ত ১ লাখ ১১ হাজার ৬ শত ৬২ জন কর্মী প্রেরণ করা হয়েছে। বর্তমানে কাতারে ৪ লাখ ২৫ হাজার ৬৮১ জন কর্মী কর্মরত রয়েছে।

এছাড়া, কাতারে ‘ফ্রি ভিসা’তে কর্মী প্রেরণের বিষয়ে মহলবিশেষের বিভ্রান্তিকর ও ভুয়া প্রচারণার বিষয়টিও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের নজরে এসেছে। প্রকৃতপক্ষে কাতারে ‘ফ্রি ভিসা’ নামে কোনো ভিসা ব্যবস্থা নেই। এ বিষয়ে সংশ্লিষ্ট সকলকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..