× Banner

নারায়ন দেবনাথ

বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ভীড়ে পশ্চিমবঙ্গের সীমান্ত এলাকা মিনি বাংলাদেশ

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫
মিনি বাংলাদেশ

সারা বিশ্বে ভারত একমাত্র দেশ যেখানে দেশের আভ্যন্তরীণ নিরাপত্তার প্রশ্নে রাজনৈতিক দলগুলোর মধ্যে কোন ঐক্যমত্য নেই।

ভারতের অস্তিত্বের প্রশ্নে অনুপ্রবেশ একটি জাতীয় সমস্যা। কিন্তু শতবর্ষী রাজনৈতিক দল কংগ্রেস-বাম পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস এবং ইসলামি দলসহ দেশের আঞ্চলিক দলগুলো মনে করে অনুপ্রবেশের নামে বিজেপি ভারত থেকে মুসলিম সম্প্রদায়কে তাড়াতে চায়। তাদের এই দাবির পিছনে রয়েছে মানবিকতার নামে ভোট ব্যাংকের রাজনীতি। কিন্তু এই অনুপ্রবেশ ধীরে ধীরে দেশের জনবিন্যাস ও ডেমোগ্রাফি পাল্টে দিচ্ছে।

ভারতের অধিবাসীদের অধিকার ছিনিয়ে নিচ্ছে। খাদ্য বাসস্থান স্বাস্থ্য জায়গা-জমি ব্যাবসা-বানিজ্য, চাকরি-বাকরি ইত্যাদি ক্ষেত্রে ভারতের প্রকৃত বাসিন্দাদের অধিকারে ভাগ বসাচ্ছে। তাছাড়া রাজনৈতিক ক্ষেত্রে ভারতের অস্তিত্ব হুমকির মধ্যে পড়ে যাচ্ছে। এতে ভারতের ইতিহাস ঐতিহ্য পরম্পরা সংস্কৃতি ও ধর্মীয় পরম্পরা বাধাগ্রস্ত হয়ে পড়ছে।

অনুপ্রবেশ যে ভারতের একটি জাতীয় সমস্যা এবার জাতীয় নির্বাচন কমিশন বিশেষ নিবিড় ভোটার তালিকা সংশোধনীর (SIR)মাধ্যমে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে ভারতের অস্তিত্ব ও আভ্যন্তরীণ নিরাপত্তা প্রশ্নে অনুপ্রবেশ রোদ করা কতটা জরুরি। যার প্রত্যক্ষ প্রভাব পড়েছে পঃবঙ্গের ক্ষেত্রে।SIR শুরু হওয়ার পর পঃবঙ্গ থেকে বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীদের সীমান্ত অতিক্রম করার ঢল নেমেছে। প্রতিদিন বিপুল সংখ্যক অনুপ্রবেশকারীরা কোন লুকোচুরি না করে প্রকাশ্যে সীমান্ত এলাকায় ভীড় করছে।

এতদিন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পঃবঙ্গে SIR হতে দেবেনা বলে হুমকি দিয়েছিল কিন্তু এখন সব হুমকি তাসের ঘরের মতো ভেঙে পড়েছে।

ভারতের মধ্যে পঃবঙ্গ সবচেয়ে বেশী অনুপ্রবেশকারীদের প্রশ্রয় দিয়ে পুরো ভারতের অস্তিত্বকে হুমকির মুখে ঠেলে দিয়েছে। এক সময় এই কাজটি কংগ্রেসের শাসনামলে আসাম করেছিলো। কিন্তু ২০১১ সনে হিমন্ত বিশ্বশর্মার নেতৃত্বে বিজেপি ক্ষমতায় আসার পর অবৈধ অনুপ্রবেশকারীদের উচ্ছেদে সারাদেশে নজির স্থাপন করেছে। যদি এখনই অসমে অনুপ্রবেশকারীদের উচ্ছেদ করা না হয় তাহলে দশ বছর পর অসম হবে মিঞাদের।

একই ভাবে পঃবঙ্গের জনসংখ্যা এবং জনবিন্যাসের যে অবস্থা তাতে এই মুহুর্তে পঃবঙ্গ থেকেও যদি অনুপ্রবেশকারীদের উচ্ছেদ করা না হয় তাহলে পশ্চিমবঙ্গের ভারতীয় অস্তিত্ব বিপন্ন হয়ে পড়বে। জাতীয় নির্বাচন কমিশন এমনই বিধি কার্যকর করেছে যে অনুপ্রবেশকারীরা বাধ্য হচ্ছে পালাতে।


এ ক্যটাগরির আরো খবর..