× Banner
সর্বশেষ
রামিসা-আছিয়া হত্যা; ঘাতকদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন “আস্থা ও সমন্বয়ই পার্বত্য অঞ্চলের দীর্ঘমেয়াদি শান্তি ও টেকসই উন্নয়নের মূল চাবিকাঠি” – পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী যশোরের শার্শা থানা পুলিশের অভিযান ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার ব্রিক্স সম্মেলনে ভারতে আসছেন পুতিন ও শি জিনপিং স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সেবা প্রোভাইডারদের গতিবিধি মনিটরিং করা হবে -ভূমিপ্রতিমন্ত্রী আজ শুক্রবার (২২মে) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২২ মে (শুক্রবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে “ভূমি সেবা কোনো ঐচ্ছিক বিষয় নয়, এটি একটি মনস্তাত্ত্বিক বিষয়” – ভূমি প্রতিমন্ত্রী যুবদল নেতাদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে শার্শায় মানববন্ধন জাতিসংঘ শান্তিরক্ষাকে নৈতিক দায়িত্ব মনে করে বাংলাদেশ – পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বাংলাদেশকে স্বপ্নের সোনার বাংলা হিসেবে গড়তে চাই -এলজিআরডি মন্ত্রী

admin
হালনাগাদ: শনিবার, ১২ জানুয়ারী, ২০১৯

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বেঁচে থাকলে দশ বছরের মধ্যে বাংলাদেশ উন্নত দেশে পরিণত হতো। আমরা বাংলাদেশকে গড়ে তুলতে চাই স্বপ্নের সোনার বাংলা হিসেবে। বলেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোঃ তাজুল ইসলাম।

আজ কুমিল্লার লাকসাম হাউজিং মাঠে উপজেলার সর্বস্তরের জনগণ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময়কালে মন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, জননেত্রী শেখ হাসিনার ঘোষণা গ্রামকে শহরে রূপান্তরিত করা। সেই লক্ষ্যে বর্তমান সরকার কাজ শুরু করেছে। শহরের সকল সুযোগ-সুবিধা গ্রামে পৌঁছে দেওয়া হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমাদের লক্ষ্য উন্নত বাংলাদেশ গড়া।

কুমিল্লা দক্ষিণ জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আবদুল্লা আল মামুন, লাকসাম উপজেলা চেয়ারম্যান এডভোকেট ইউনুছ ভূঁইয়া, লাকসাম উপজেলা নির্বাহী অফিসার একেএম সাইফুল আলম, উপজেলা পর্যায়ে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতারা এ সময় উপস্থিত ছিলেন ।


এ ক্যটাগরির আরো খবর..