বাংলাদেশকে আমরা মনেপ্রাণে আঁকড়ে ধরে রাখবো -শারমীন এস মুরশিদ

বাংলাদেশকে আমরা মনেপ্রাণে আঁকড়ে ধরে রাখবো -শারমীন এস মুরশিদ

ছোট ছোট আনন্দ বিশাল বোধ তৈরি করে, আর বিশাল বিশাল পাওয়া বিষাদ তৈরি করে, যা কাম্য নয়। এ বাংলাদেশের সবাইকে নিয়ে গড়ে ওঠা বাংলাদেশকে আমরা মনেপ্রাণে আঁকড়ে ধরে রাখবো – হোক না এই নতুন বছরে আমাদের প্রতিজ্ঞা। বলেছেন মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ।

আজ ঢাকার ইস্কাটনে মহিলা বিষয়ক অধিদপ্তরে বাংলা নববর্ষ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

উপদেষ্টা বলেন, নতুন করে ভালবাসা, নতুন করে সবাইকে নিয়ে চলা, নতুন করে প্রতিজ্ঞা করা এবং নতুন করে ভাবার সময় এসেছে আমাদের।

তিনি বলেন, আমাদের তরুণ প্রজন্ম, ছোট বাচ্চারা যেভাবে প্রাণ দিয়েছিল তারা সেই স্বপ্নটা দেখতে পেরেছে কি না জানি না কিন্তু আমরা সেই স্বপ্নটা তাদের জন্য দেখবো। তিনি দেশের তরুণদের উদ্দেশ্যে বলেন, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের ৫১ শতাংশ জনগোষ্ঠীর প্রতিনিধি তোমরা।

উপদেষ্টা আরো বলেন, যার কারণে গত বছরের চাইতে এবার আমরা অনেক বড় আকারে ২৭টি জাতিগোষ্ঠীর সমন্বয়ে ৫৪ বছর পর আনন্দ শোভাযাত্রায় অংশগ্রহণ দেখেছি। আনন্দ শোভাযাত্রায় ফকির বাউলরা ছিল, তাদের মনে যে রঙিন আনন্দ ছিল, তা দেখে মনে হল এটাইতো আমার বাংলাদেশ।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মমতাজ আহমেদ এনডিসি, মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক কেয়া খান এবং মন্ত্রণালয় ও অধিদপ্তরের কর্মকর্তা, কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।