× Banner
সর্বশেষ
অতীত সরকারের ভুল থেকে শিক্ষা নিয়ে প্রাতিষ্ঠানিক রাষ্ট্রব্যবস্থা শক্তিশালী করার অঙ্গীকার তথ্য মন্ত্রীর প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশকে নতুন করে বিনির্মাণ করতে চাই -সমাজকল্যাণ মন্ত্রী বিভিন্ন স্লোগানে বিআরটিসি মহিলা বাস চালুর উদ্যোগ নিয়েছে সরকার যারা জনগণের ভোগান্তির কারণ হবেন তাদের ছাড় দেওয়া হবে না -গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী কোরআনের হুকুমকে জীবনে প্রতিফলন ঘটাতে হবে -ধর্মমন্ত্রী শিক্ষা খাতে গতি ও জবাবদিহিতা নিশ্চিত করা এখন সময়ের দাবি -শিক্ষা মন্ত্রী বেনাপোল পুটখালী সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ৩০ কেজি গাঁজা উদ্ধার  চাঁদাবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে শিগগির দেশব্যাপী অভিযান -স্বরাষ্ট্রমন্ত্রী জনগণের চিকিৎসাসেবা নিশ্চিত করতে ‘ই-হেলথ’ কার্ডের নির্দেশনা প্রধানমন্ত্রী পহেলা বৈশাখের মধ্যেই ‘কৃষক কার্ড’ চালু করার সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর

‘বহে না সুবাতাস’ কাব্যগ্রন্থ’র পাঠ ও মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হলো

admin
হালনাগাদ: বুধবার, ২২ ফেব্রুয়ারী, ২০১৭

স্টাফ রিপোর্টারঃ তরুন কবি নয়ন লাল দেব-এর নতুন বই ‘বহে না সুবাতাস’ কাব্যগ্রন্থ’র পাঠ ও মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হলো ২১ ফেব্রুয়ারি বাংলা একাডেমি বই মেলা লিটলম্যাগ চত্বরে বিকেল ৫.০০ টায়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কবি ও প্রাবন্ধিক আমিনুল ইসলাম। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ‘এবং মানুষ’ লিটলম্যাগ সম্পাদক কবি আনোয়ার কামাল, ‘দৃষ্টি’ সম্পাদক কবি বীরেন মোখার্জী, পরাগ সম্পাদক ও প্রকাশক কবি সালাম মাহমুদ, কবি কামরুজ্জামান হেলাল, কবি নাজমুল হুদা, কবি অনু ইসলাম, কবি সুমন রায়হান,  কবি মিশকাত উজ্জ্বল, সমাজকর্মী মিল্টন বসু, সুভাস রায়, রিপন মন্ডল, শ্যামল কান্তি রায় সহ অনেক কবি সাহিত্যিক।

প্রধান অতিথির বক্তব্যে কবি আমিনুল ইসলাম বলেন ‘বহে না সুবাতাস’ কাব্যগ্রন্থটির প্রচ্ছদ এবং প্রোডাকশন খুবই চমৎকার হাতে নেওয়ার মতো একটি বই। কবি নয়ন লাল দেব-এর উদ্দেশ্যে তিনি বললেন, কবিতা পড়ে বুঝা যাচ্ছে লেখার আগ্রহ আছে লেখনি শক্তি ভালো, তবে পর্যাপ্ত পরিমাণে সাহিত্য চর্চায় মনোনিবেশ দেওয়ার ও এই অগ্রযাত্রা অব্যাহত রাখার আহব্বান জানান।

এছাড়াও উপস্থিত অন্যান্য অতিথিবৃন্দ ‘বহে না সুবাতাস’ গ্রন্থের পাঠক প্রিয়তা কামনা ও কবিকে আশীর্বাদ প্রদান করেন। কবি নয়ন লাল দেব তার কাব্যগ্রন্থ নিয়ে অনুভুতি প্রকাশ করেন এবং তার লেখা-লেখির বিভিন্ন বিষয় নিয়ে আলোকপাত করেন। সব শেষে সম্পাদক ও প্রকাশক কবি সালাম মাহমুদ ‘বহে না সুবাতাস’ গ্রন্থ প্রকাশ নিয়ে কিছু কথা বলেন, কবি ও কবিতার সমৃদ্ধি কামনা এবং অনুষ্ঠানের সমাপনী ঘোষণা করেন।


এ ক্যটাগরির আরো খবর..