× Banner
সর্বশেষ
বাংলাদেশ ও তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর উচ্চপর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠকে যে আলোচনা হলো দেশজুড়ে বিমা সুরক্ষার পরিসর বাড়াতে একসাথে কাজ করবে মেটলাইফ বাংলাদেশ ও গ্রামীনফোন যশোর সীমান্তে প্রায় ১০ কোটি টাকা মূল্যের মাদক-ক্রিস্টাল মেথ আইস ও চোরাচালানী মালামাল উদ্ধার, আটক ১ প্রাইভেট কার খাদে পড়ে দেড় বছরের মেয়ের মৃত্যু, বাবা-মা হাসপাতালে সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে ভারতে আটক ৭ বাংলাদেশি নাগরিককে বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে প্রত্যাবর্তন ঈদযাত্রায় জ্বালানির মূল্যবৃদ্ধির প্রভাব পড়বে না – বাণিজ্যমন্ত্রী ডেঙ্গু-চিকুনগুনিয়া প্রতিরোধে জনসচেতনতামূলক কর্মসূচি বিমান বাহিনীর ধর্মীয় উপাসনালয়ের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের সম্মানী দেওয়ার কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন পাঁচ সিটিতে নিয়োগ পাওয়া নতুন প্রশাসকেরা

পিআইডি

বস্ত্র ও পাট মন্ত্রীর সাথে আম্বিয়ান্তে ফেয়ার এর জিএম এর সৌজন্য সাক্ষাৎ

Dutta
হালনাগাদ: শনিবার, ২৭ জানুয়ারী, ২০২৪

বস্ত্র ও পাট মন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন আম্বিয়ান্তে ফেয়ার এর জিএম উইস্টন পেরেইরা ।

বস্ত্র ও পাট মন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক,এমপি এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন আম্বিয়ান্তে ফেয়ার এর জিএম উইস্টন পেরেইরা।

মাননীয় মন্ত্রী ‘আম্বিয়ান্তে ফেয়ার’-এ অংশগ্রহণকারী উদ্যোক্তাদের পাশাপাশি আম্বিয়ান্তে ফেয়ার আয়োজকদের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠকের অংশ হিসেবে এ সৌজন্য সাক্ষাতের আয়োজন করা হয়।

সাক্ষাৎকালে বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রাসহ দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় আলোচনা করা হয়।

সাক্ষাৎকালে মন্ত্রী বলেন, বিশ্বে বাংলাদেশ ২য় পাট উৎপাদনকারী দেশ। বাংলাদেশে অতি উন্নতমানের পাট উৎপাদিত হয়। বাংলাদেশের উদ্যোক্তগণ পাট দিয়ে ২৮২ ধরণের বহুমুখী পাটজাত পণ্য উৎপাদন করছে যা বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানী হয়।

মাননীয় মন্ত্রী আম্বিয়ান্তে ফেয়ার এর জিএম উইস্টন পেরেইরাকে বাংলাদেশে ভ্রমনের আমন্ত্রণ জানান। উইস্টন পেরেইরা বাংলাদেশের পাটজাত পণ্যসহ বাংলাদেশের উন্নয়ন পরিদর্শনের আগ্রহ ব্যাক্ত করেন। মাননীয় মন্ত্রী উইস্টন পেরেইরাকে বহুমুখী পাটজাত পণ্য উপহার দেন।

এর আগে বস্ত্র ও পাট মন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক,এমপি, জার্মান দার্শনিক, অর্থনীতিবিদ, ইতিহাসবেত্তা, সমাজ বিজ্ঞানী, রাজনৈতিক তাত্ত্বিক, সমাজতান্ত্রিক বিপ্লবী ও সমগ্র মানব ইতিহাসের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তিত্বদের একজন কার্ল মার্ক্সের স্মৃতি বিজড়িত ত্রিয়র শহরে কার্ল মার্ক্স জাদুঘর পরিদর্শন ও ভিজিটর বুকে স্বাক্ষর করেন।

এ সফরে জুট ডাইভারসিফিকেশন প্রমোশান সেন্টার (জেডিপির) নির্বাহী পরিচালক গোপাল চন্দ্র দাশ ও সহকারী একান্ত সচিব হোসাইন মাহমুদ জোনাইদ তাঁর সফর সঙ্গী হিসেবে ।

বস্ত্র ও পাট মন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক,এমপি, আগামী ৩০ জানুয়ারি দুপুরে দেশে ফিরবেন |

বস্ত্র ও পাট মন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক,এমপি, ছয়দিনের সরকারি সফরে জার্মানির ফ্রাঙ্কফুর্টে রয়েছেন।


এ ক্যটাগরির আরো খবর..