× Banner
সর্বশেষ
জাতীয় স্মৃতিসৌধে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা মধুখালীতে বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ বাসভবনের পাকা সড়কের সংস্কার ও ঢালাইয়ের কাজ শুরু আজ শুক্রবার(১৩ মার্চ) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ শুক্রবার (১৩ মার্চ) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ধর্মনিরপেক্ষ সংবিধানের সংসদ ভবনে কালেমা ক্যারিওগ্রাফ প্রধামন্ত্রীর নেতৃত্বে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে -সমাজকল্যাণমন্ত্রী প্রযুক্তিগতভাবে রাষ্ট্র বা সরকারকে কাঠামোতে দাঁড় করালেই ব্যবসায়ীদের সুরক্ষা দেওয়া সম্ভব -তথ্যমন্ত্রী মাতুয়াইল স্যানিটারি ল্যান্ডফিল হবে আধুনিক ‘রিসোর্স সার্কুলেশন পার্ক’ শ্যামনগরে দলিত নারী ও কিশোরীদের উন্নয়নে মতবিনিময় সভা যশোরে বিজিবির অভিযানে ৫৪ লক্ষ ৩০ হাজার টাকা মুল্যের স্বর্ণবারসহ আটক -১

বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০১৯

বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ৬ষ্ঠ বৈঠক কমিটির সভাপতি মির্জা আজমের সভাপতিত্বে আজ সংসদ ভবনে অনুষ্ঠিত হয়। বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী, মোয়াজ্জেম হোসেন রতন, রনজিত কুমার রায়, শাহীন আক্তার, আব্দুল মমিন মন্ডল, খাদিজাতুল আনোয়ার এবং তামান্না নুসরাত (বুবলী) বৈঠকে অংশগ্রহণ করেন।

বৈঠকে শেখ হাসিনা নকশী পল্লী; শেখ হাসিনা বিশেষায়িত জুটমিল, জামালপুর; শেখ হাসিনা তাঁত পল্লী; শেখ হাসিনা সোনালী আঁশ ভবন; শেখ হাসিনা টেক্সটাইল ইঞ্জিনিয়ানিং কলেজ, মাদারীপুর ও জামালপুর; সোনালী ব্যাগ প্রকল্প ও ভিসকস প্রকল্পের সর্বশেষ অগ্রগতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয় এবং প্রকল্পসমূহ নির্দিষ্ট সময়ে সম্পন্ন করার সুপারিশ করা হয়।

বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব, বিজেএমসির চেয়ারম্যান, বস্ত্র ও পাট অধিদপ্তরের মহাপরিচালকসহ মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ বৈঠকে উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..