× Banner
সর্বশেষ
মির্জা আব্বাসকে সিঙ্গাপুর থেকে মালায়েশিয়া নেওয়া হয়েছে  ঝিনাইদহে তৈরী হচ্ছিলো চায়না পারফিউম, ফেস ক্রিম, তেলসহ প্রসাধনী ইরানে পাকিস্তানের সেনাপ্রধান,স্বাগত জানালেন আরাঘচি টাইমের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান মাছের প্রজনন রক্ষায় সাগরে আজ থেকে ৫৮ দিনের মাছ ধরা নিষেধাজ্ঞা শিক্ষার মানোন্নয়নে দ্রুত শিক্ষক নিয়োগ ও নতুন ভবন নির্মাণের তাগিদ শ্রমমন্ত্রীর কৃষি ও নবায়নযোগ্য জ্বালানি খাতে বাংলাদেশ-সারাওয়াকের কৌশলগত সহযোগিতার উদ্যোগ রাজধানীর বনানীতে বহুতল ভবনে আগুন, বেড়ছে তীব্রতা – নিয়ন্ত্রণে ৮ ইউনিট শার্শার বাগআচড়ায় অতিরিক্ত তেল মুজুদের দায়ে ট্যাস্ক ফোর্সের যৌথ অভিযান সাংবাদিকদের মর্যাদা ও বেতন কাঠামো নিশ্চিত করতে কাজ করছে সরকার – তথ্য ও সম্প্রচার মন্ত্রী

নিউজ ডেক্স

বশেমুরবিপ্রবি এক শিক্ষার্থী গণধর্ষণের শিকার : ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২২
বশেমুরবিপ্রবি এক শিক্ষার্থী গণধর্ষণের শিকার : ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) এক শিক্ষার্থী গণধর্ষণের শিকার হয়েছেন। এ ঘটনায় বিক্ষুব্ধ প্রায় সহস্রাধিক শিক্ষার্থী গোপালগঞ্জ সদর থানা ঘেরাওয়ের পর ধর্ষকদের বিচারের দাবিতে ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে রেখেছে তারা।

বুধবার (২৩ ফেব্রুয়ারি) রাত ৯টা ৫০ মিনিটের দিকে নবীনবাগ নামক এলাকায় এ গণধর্ষণের ঘটনা ঘটে।

জানা যায়, গণধর্ষণের শিকার ওই শিক্ষার্থী তার বন্ধুর সাথে গোপালগঞ্জ সদর উপজেলার নবীনবাগ নামক স্থানের হেলিপ্যাডের সামনে থেকে হেঁটে আসছিলেন।

পথিমধ্যে একটি ইজিবাইক থেকে নেমে বেশ কয়েকজন যুবক তাদের রাস্তা থেকে তুলে নেয়। পরবর্তীতে ৭-৮ জন মিলে তাদের গোপালগঞ্জ জেলা প্রশাসন স্কুল ও কলেজের নির্মাণাধীন ভবনে নিয়ে ওই শিক্ষার্থীর সাথে থাকা তার সহপাঠীকে বেধরক মারধর করে এবং শিক্ষার্থীকে গণধর্ষণ করে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর রাজিউর রহমান বলেন, খবর পেয়ে আমরা তাৎক্ষণিকভাবে ওই শিক্ষার্থীর সাথে কথা বলেছি এবং আমি নিজে এই ঘটনায় বাদী হয়ে গোপালগঞ্জ সদর থানায় মামলা দায়ের করেছি।


এ ক্যটাগরির আরো খবর..