× Banner
সর্বশেষ
পেটে ঢুকিয়ে ইয়াবা পাচারের চেষ্টা,আটক গাজীপুরের তরুণী টেপ বল ক্রিকেটকে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার উদ্যোগ নেওয়া হবে – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী সাত মন্ত্রণালয়ের তিন মন্ত্রী-প্রতিমন্ত্রী বগুড়ায় আসছেন শনিবার চট্টগ্রাম আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান একটি দুর্ঘটনায় পেহেলির অকাল মৃত্যুতে মা-বাবার ভবিষ্যৎ স্বপ্নের সমাধি জুলাই আন্দোলনের ত্যাগকে চূড়ান্ত পর্যায়ে নিয়ে যেতে হবে – তথ্যমন্ত্রী পুলিশ কর্মকর্তাদের নিয়ে অপপ্রচার, কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি শিগগিরই শুরু হবে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কাজ – পানি সম্পদ মন্ত্রী সংবাদপত্র সমাজের দর্পণ – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী শেখ হাসিনা কি বেঁচে আছেন, না কি মারা গেছেন- রাশেদ খাঁন

বর্ষবরণে পঞ্চগড়ে মঙ্গল শোভাযাত্রা

admin
হালনাগাদ: শুক্রবার, ১৪ এপ্রিল, ২০১৭

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় প্রতিনিধি:
নানা আয়োজনের মধ্য দিয়ে পঞ্চগড়ে উদযাপিত হয়েছে বর্ষবরণ।
শুক্রবার (১৪ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে জেলা প্রশাসনের আয়োজনে এক বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের করে।
শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণের বিজয় মঞ্চে গিয়ে শেষ হয়।
নানা রঙে সজ্জিত ব্যানার ফেস্টুন হাতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের অংশগ্রহণে এ শোভাযাত্রার নেতৃত্ব দেন পঞ্চগড়ের জেলা প্রশাসক অমল কৃষ্ণ মন্ডল।
এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল আলীম খান ওয়ারেশী, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার সাদাত সম্রাট ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু ওয়াদুদ, সদর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার সুদর্শন কুমার রায় প্রমুখ।


এ ক্যটাগরির আরো খবর..